হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন


জেরুজালেম, ১২ জানুয়ারি – যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও রোববার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বাঞ্চলের বানি সুহেইলা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই ফিলিস্তিনির মরদেহ নাসের হাসপাতালে আনা হয়েছে। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ওই এলাকা এখনো ইসরায়েলি সামরিক দখলে রয়েছে এবং সেখানেই হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

এছাড়া, গাজা সিটির তুফাহ এলাকায়—যেখান থেকে যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি বাহিনী আগে সরে গিয়েছিল—গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। একইদিন আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ৩১ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ আনা হয়, যার বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে।

মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে কাজ করা শ্রমিকদের একটি দলের ওপর ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে আরও একজন ফিলিস্তিনি নিহত এবং অন্তত চারজন আহত হন বলে চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে রোববার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা, আর্টিলারি গোলাবর্ষণ এবং নৌবাহিনীর গোলাবর্ষণ চালায়, যা যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

এনএন/ ১২ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১২ জানুয়ারি – যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও রোববার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বাঞ্চলের বানি সুহেইলা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই ফিলিস্তিনির মরদেহ নাসের হাসপাতালে আনা হয়েছে। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ওই এলাকা এখনো ইসরায়েলি সামরিক দখলে রয়েছে এবং সেখানেই হামলার ঘটনা ঘটে।এছাড়া, গাজা সিটির তুফাহ এলাকায়—যেখান থেকে যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি বাহিনী আগে সরে গিয়েছিল—গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। একইদিন আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ৩১ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ আনা হয়, যার বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে।মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে কাজ করা শ্রমিকদের একটি দলের ওপর ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে আরও একজন ফিলিস্তিনি নিহত এবং অন্তত চারজন আহত হন বলে চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন।এর আগে রোববার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা, আর্টিলারি গোলাবর্ষণ এবং নৌবাহিনীর গোলাবর্ষণ চালায়, যা যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।এনএন/ ১২ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×