হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে চূড়ান্ত সাবিলা নূর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন


ঢাকা, ১৩ মার্চ – আসন্ন ঈদুল আজহার মেগা প্রজেক্ট ‘রকস্টার’ সিনেমায় সুপারস্টার শাকিব খানের বিপরীতে চূড়ান্ত হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার রাতে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে এই জুটিকে ‘তাণ্ডব’ সিনেমায় দেখা গিয়েছিল। সেই হিসেবে এটি হতে যাচ্ছে শাকিব ও সাবিলা জুটির দ্বিতীয় সিনেমা।

পরিচালক আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিবের নায়িকা কে হচ্ছেন তা নিয়ে গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন চলছিল। এমনকি কোনো পাকিস্তানি নায়িকাকে দেখা যেতে পারে বলেও জোর আলোচনা ছিল। তবে পরিচালক শুরু থেকেই দেশি গল্পের সিনেমায় দেশি নায়িকার ওপর ভরসা রাখার কথা জানিয়েছিলেন। জানা গেছে প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের স্বল্পতা ও পেশাদারত্বের কথা চিন্তা করে শেষ মুহূর্তে সাবিলা নূরকেই চূড়ান্ত করা হয়েছে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

সিনেমাটি হবে একটি নিখাদ রোমান্টিক মিউজিক্যাল ঘরানার গল্প যেখানে মারপিট বা অ্যাকশনের চেয়ে আবেগ ও গানের প্রাধান্য বেশি থাকবে। আগামী ২২ মার্চ মালয়েশিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে শুটিং চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত টানা শুটিং হবে ঢাকায়। শাকিব ও সাবিলা ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন তানজিয়া জামান মিথিলাসহ আরও অনেক পরিচিত মুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বছরের অন্যতম প্রতীক্ষিত এই চলচ্চিত্র।

এস এম/ ১৩ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে চূড়ান্ত সাবিলা নূর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে চূড়ান্ত সাবিলা নূর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ মার্চ – আসন্ন ঈদুল আজহার মেগা প্রজেক্ট ‘রকস্টার’ সিনেমায় সুপারস্টার শাকিব খানের বিপরীতে চূড়ান্ত হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার রাতে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে এই জুটিকে ‘তাণ্ডব’ সিনেমায় দেখা গিয়েছিল। সেই হিসেবে এটি হতে যাচ্ছে শাকিব ও সাবিলা জুটির দ্বিতীয় সিনেমা।পরিচালক আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিবের নায়িকা কে হচ্ছেন তা নিয়ে গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন চলছিল। এমনকি কোনো পাকিস্তানি নায়িকাকে দেখা যেতে পারে বলেও জোর আলোচনা ছিল। তবে পরিচালক শুরু থেকেই দেশি গল্পের সিনেমায় দেশি নায়িকার ওপর ভরসা রাখার কথা জানিয়েছিলেন। জানা গেছে প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের স্বল্পতা ও পেশাদারত্বের কথা চিন্তা করে শেষ মুহূর্তে সাবিলা নূরকেই চূড়ান্ত করা হয়েছে।সিনেমাটি হবে একটি নিখাদ রোমান্টিক মিউজিক্যাল ঘরানার গল্প যেখানে মারপিট বা অ্যাকশনের চেয়ে আবেগ ও গানের প্রাধান্য বেশি থাকবে। আগামী ২২ মার্চ মালয়েশিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে শুটিং চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত টানা শুটিং হবে ঢাকায়। শাকিব ও সাবিলা ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন তানজিয়া জামান মিথিলাসহ আরও অনেক পরিচিত মুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বছরের অন্যতম প্রতীক্ষিত এই চলচ্চিত্র।এস এম/ ১৩ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×