হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রণবীর সিংকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, কর্মীদের ক্ষতি করার হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ অপরাহ্ন


মুম্বাই, ১৪ ফেব্রুয়ারি – বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং আবারও প্রাণনাশের হুমকি পেয়েছেন। পরিচালক রোহিত শেঠির বাসভবনে হামলার ঘটনার ঠিক পরের দিনই হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি রণবীরকে সতর্ক করে বার্তা পাঠিয়েছেন।

ওই বার্তায় বলা হয়েছে, রণবীর যদি সতর্ক না হন তবে তার ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। এমনকি অভিনেতার কর্মীদেরও ক্ষতি করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভয়েস মেসেজে উল্লেখ করা হয়েছে যে রণবীরের ম্যানেজার ও অন্যান্য কর্মীদের সম্পর্কে সমস্ত তথ্য তাদের কাছে রয়েছে। সরাসরি অভিনেতাকে কিছু না বলে তার কর্মীদের ওপর হামলা চালানোর হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

হুমকিবার্তায় বলা হয়, রণবীর সিং তুমি উপদেশ দিতে পছন্দ করো, এবার আমার কথা শোনো। তোমার অধীনে কর্মরত সবার তথ্য আমাদের কাছে আছে। আমরা ওদের আঘাত করা শুরু করব, তখনই তোমার হুঁশ ফিরবে। এই ঘটনার পর অভিনেতার বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

রণবীর সিংকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, কর্মীদের ক্ষতি করার হুঁশিয়ারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রণবীর সিংকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, কর্মীদের ক্ষতি করার হুঁশিয়ারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৪ ফেব্রুয়ারি – বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং আবারও প্রাণনাশের হুমকি পেয়েছেন। পরিচালক রোহিত শেঠির বাসভবনে হামলার ঘটনার ঠিক পরের দিনই হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি রণবীরকে সতর্ক করে বার্তা পাঠিয়েছেন।ওই বার্তায় বলা হয়েছে, রণবীর যদি সতর্ক না হন তবে তার ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। এমনকি অভিনেতার কর্মীদেরও ক্ষতি করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভয়েস মেসেজে উল্লেখ করা হয়েছে যে রণবীরের ম্যানেজার ও অন্যান্য কর্মীদের সম্পর্কে সমস্ত তথ্য তাদের কাছে রয়েছে। সরাসরি অভিনেতাকে কিছু না বলে তার কর্মীদের ওপর হামলা চালানোর হুমকি দেওয়া হয়।হুমকিবার্তায় বলা হয়, রণবীর সিং তুমি উপদেশ দিতে পছন্দ করো, এবার আমার কথা শোনো। তোমার অধীনে কর্মরত সবার তথ্য আমাদের কাছে আছে। আমরা ওদের আঘাত করা শুরু করব, তখনই তোমার হুঁশ ফিরবে। এই ঘটনার পর অভিনেতার বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×