হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রমজানে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ না সৃষ্টির আহ্বান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন




ঢাকা, ১৬ মার্চ – পবিত্র রমজান মাসে রাস্তা-ঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি।

রবিবার (১৬ মার্চ) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এতে বলা হয়, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান চলমান। মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সমাগত। এই উৎসবের প্রস্তুতির পাশাপাশি রমজান মাসের এসমযে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বৃদ্ধি পায়। পরিবর্তিত অফিস সময়ে কাজ শেষ করে ধর্মপ্রাণ মুসলমানরা পরিবারের সঙ্গে ইফতার করতে নিজ নিজ বাসায় ছুটে যান।

স্বাভাবিকভাবেই রমজান মাসে নগরীর সড়কগুলোতে যানবাহনের চাপ বেশি থাকে। অল্প সময়ে বেশি সংখ্যক যানবাহন ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকেও নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এর বাইরে ইদানিং কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের নামে কথায় কথায় রাস্তা-ঘাট অবরোধ করে নগরবাসীর জীবনযাত্রা কঠিন করে তুলেছে।

এমতাবস্থায়, নগরবাসীর সুবিধার্থে পবিত্র মাহে রমজানের বাকি সময়গুলোতে রাস্তা-ঘাট অবরোধ করে অহেতুক জনভোগান্তি তৈরি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রমজানে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ না সৃষ্টির আহ্বান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রমজানে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ না সৃষ্টির আহ্বান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ মার্চ – পবিত্র রমজান মাসে রাস্তা-ঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি।রবিবার (১৬ মার্চ) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।এতে বলা হয়, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান চলমান। মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সমাগত। এই উৎসবের প্রস্তুতির পাশাপাশি রমজান মাসের এসমযে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বৃদ্ধি পায়। পরিবর্তিত অফিস সময়ে কাজ শেষ করে ধর্মপ্রাণ মুসলমানরা পরিবারের সঙ্গে ইফতার করতে নিজ নিজ বাসায় ছুটে যান।স্বাভাবিকভাবেই রমজান মাসে নগরীর সড়কগুলোতে যানবাহনের চাপ বেশি থাকে। অল্প সময়ে বেশি সংখ্যক যানবাহন ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকেও নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এর বাইরে ইদানিং কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের নামে কথায় কথায় রাস্তা-ঘাট অবরোধ করে নগরবাসীর জীবনযাত্রা কঠিন করে তুলেছে।এমতাবস্থায়, নগরবাসীর সুবিধার্থে পবিত্র মাহে রমজানের বাকি সময়গুলোতে রাস্তা-ঘাট অবরোধ করে অহেতুক জনভোগান্তি তৈরি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×