হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাখির টাকা অন্য মহিলাদের উপর উড়িয়ে দিতেন আদিল, দেড় কোটি টাকা ফেরত চাইলেন অভিনেত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ অপরাহ্ন

রাখি সবন্ত এবং আদিল দুরানি কাণ্ডে বলিপাড়ায় সমালোচনার রোল। জেল হেফাজতে রয়েছেন আদিল। এরই মধ্যে ঘুরে ফিরে আসছে তাঁদের পুরনো ভিডিওগুলি। এক বার বিমানবন্দরের সামনে আদিলের কারণেই কান্নায় ভেঙে পড়েছিলেন রাখি। সেই মুহূর্তও ফ্রেমবন্দি হয় চিত্রগ্রাহকদের ক্যামেরায়। এ বার চারিদিকে ছড়িয়ে পড়ল তাঁদের আরও এক ভিডিও। যেখানে স্পষ্ট দেড় কোটি টাকা ফেরত চাইছেন রাখি।

পাঁচ মাসে আগে এই ভিডিও তৈরি করেছিলেন বলে জানান রাখি। তিনি বলেন, “আমার কষ্ট করে রোজগার করা এই টাকা অন্য মেয়েদের পিছনে খরচ করছিল আদিল। তাই দেড় কোটি টাকা ফেরত দিতে বলি।” ভিডিওতে দেখা যাচ্ছে রাখির কথা শুনে বেশ খানিকটা ভীত আদিল।

তিনি বলেন, “ব্যবসার কাজে সব টাকাই খরচ হয়ে গিয়েছে। কিন্তু খুব শীঘ্রই সুদ-সহ তোমার পুরো টাকা ফেরত দিয়ে দেব।” সেই টাকা রাখি ফেরত পেয়েছেন কি না, তা যদিও জানা যায়নি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এদিকে, পুলিশের কাছে আদিলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা দিয়েছেন রাখি। রাখির দায়ের করা অভিযোগের ভিত্তিতে ৭ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় আদিল খান দুরানিকে। আদিলকে গ্রেফতার করে ওশিয়ারা থানার পুলিশ। ৮ ফেব্রুয়ারি অন্ধেরি আদালতে পেশ করা হয় তাঁকে। গার্হস্থ্য হিংসার অভিযোগে আপাতত পুলিশি হেফাজতে আদিল।

আইএ/ ১০ ফেব্রুয়ারি ২০২৩

 

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

রাখির টাকা অন্য মহিলাদের উপর উড়িয়ে দিতেন আদিল, দেড় কোটি টাকা ফেরত চাইলেন অভিনেত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাখির টাকা অন্য মহিলাদের উপর উড়িয়ে দিতেন আদিল, দেড় কোটি টাকা ফেরত চাইলেন অভিনেত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রাখি সবন্ত এবং আদিল দুরানি কাণ্ডে বলিপাড়ায় সমালোচনার রোল। জেল হেফাজতে রয়েছেন আদিল। এরই মধ্যে ঘুরে ফিরে আসছে তাঁদের পুরনো ভিডিওগুলি। এক বার বিমানবন্দরের সামনে আদিলের কারণেই কান্নায় ভেঙে পড়েছিলেন রাখি। সেই মুহূর্তও ফ্রেমবন্দি হয় চিত্রগ্রাহকদের ক্যামেরায়। এ বার চারিদিকে ছড়িয়ে পড়ল তাঁদের আরও এক ভিডিও। যেখানে স্পষ্ট দেড় কোটি টাকা ফেরত চাইছেন রাখি। পাঁচ মাসে আগে এই ভিডিও তৈরি করেছিলেন বলে জানান রাখি। তিনি বলেন, “আমার কষ্ট করে রোজগার করা এই টাকা অন্য মেয়েদের পিছনে খরচ করছিল আদিল। তাই দেড় কোটি টাকা ফেরত দিতে বলি।” ভিডিওতে দেখা যাচ্ছে রাখির কথা শুনে বেশ খানিকটা ভীত আদিল। তিনি বলেন, “ব্যবসার কাজে সব টাকাই খরচ হয়ে গিয়েছে। কিন্তু খুব শীঘ্রই সুদ-সহ তোমার পুরো টাকা ফেরত দিয়ে দেব।” সেই টাকা রাখি ফেরত পেয়েছেন কি না, তা যদিও জানা যায়নি। এদিকে, পুলিশের কাছে আদিলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা দিয়েছেন রাখি। রাখির দায়ের করা অভিযোগের ভিত্তিতে ৭ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় আদিল খান দুরানিকে। আদিলকে গ্রেফতার করে ওশিয়ারা থানার পুলিশ। ৮ ফেব্রুয়ারি অন্ধেরি আদালতে পেশ করা হয় তাঁকে। গার্হস্থ্য হিংসার অভিযোগে আপাতত পুলিশি হেফাজতে আদিল। আইএ/ ১০ ফেব্রুয়ারি ২০২৩    

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×