ঢাকা, ১৬ নভেম্বর – রাজধানীর নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। তার নাম আবদুল বাসির (৫০)।
রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আবদুল বাসির। তিনি হেঁটে বাংলামোটরে তার অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন। আবদুল বাসিরের পায়ে ও হাতে জখম হয়েছে।
তিনি বলেন, প্রতিদিনের মতো সকালে হেঁটে অফিসে যাচ্ছিলেন। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। আবদুল বাসিরের ধারণা, ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়া ফ্লাইওভার ওপর থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল মধুবাগ সেতুতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৬ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন