হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজধানীর পশুর হাট পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৭ মে – ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর একটি কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। বুধবার পশুর হাটের প্রাণবন্ত পরিবেশ ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি কোরবানির পশু বিক্রেতা ও হাটে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বেশ কিছু ছবি তোলেন।

পরবর্তীতে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব ছবি প্রকাশ করা হয়। ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান যে ঈদুল আজহার প্রস্তুতি চলাকালীন পশুর হাটের এই উৎসবমুখর পরিবেশ কাছ থেকে দেখার অভিজ্ঞতা তার জন্য বেশ চমৎকার ছিল। তিনি সবাইকে আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদের শুভেচ্ছা জানান।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় রাষ্ট্রদূত একটি ছাতা হাতে নিয়ে হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখছেন। কোথাও তাকে হাসিমুখে গরুর পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে আবার কোথাও তাকে কালো ছাগলের পাশে বসে থাম্বস আপ দিতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রদূতের এই সফরের ছবিগুলো প্রকাশের পর নেটিজেনদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন।

আলি আহমদ নামের একজন মন্তব্যকারী উৎসবের মৌসুমে এমন সংহতি প্রকাশের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছেন। মাকসুদা জান্নাত নামে অন্য একজন একে একটি সুন্দর ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

রাজধানীর পশুর হাট পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজধানীর পশুর হাট পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ মে – ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর একটি কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। বুধবার পশুর হাটের প্রাণবন্ত পরিবেশ ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি কোরবানির পশু বিক্রেতা ও হাটে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বেশ কিছু ছবি তোলেন।পরবর্তীতে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব ছবি প্রকাশ করা হয়। ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান যে ঈদুল আজহার প্রস্তুতি চলাকালীন পশুর হাটের এই উৎসবমুখর পরিবেশ কাছ থেকে দেখার অভিজ্ঞতা তার জন্য বেশ চমৎকার ছিল। তিনি সবাইকে আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদের শুভেচ্ছা জানান।প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় রাষ্ট্রদূত একটি ছাতা হাতে নিয়ে হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখছেন। কোথাও তাকে হাসিমুখে গরুর পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে আবার কোথাও তাকে কালো ছাগলের পাশে বসে থাম্বস আপ দিতে দেখা গেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রদূতের এই সফরের ছবিগুলো প্রকাশের পর নেটিজেনদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন।আলি আহমদ নামের একজন মন্তব্যকারী উৎসবের মৌসুমে এমন সংহতি প্রকাশের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছেন। মাকসুদা জান্নাত নামে অন্য একজন একে একটি সুন্দর ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×