ঢাকা, ১৬ নভেম্বর – রাজধানীর বাংলামোটর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তিনি বলেন, রোববার রাত সাড়ে ৯টায় রাজধানীর বাংলামোটর মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিকট শব্দে ককটেলের ধোঁয়ায় বাংলামোটর মোড় অন্ধকার হয়ে যায়। বিস্ফোরণের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা দৌড়ে মিছিল নিয়ে বাংলামোটর মোড়ে অবস্থান নেন। রূপায়ণ ট্রেড সেন্টারের নিচে পূর্ব থেকে দায়িত্বরত অবস্থায় থাকা পুলিশ সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
তারা বলেন, রাত সাড়ে ৯টায় হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়। কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, প্রাথমিকভাবে জানা যায়নি। আশপাশের সিসি ক্যামেরা দেখে বিষয়টি তদন্ত করছে পুলিশ।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৬ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন