হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজনৈতিক সংকট উত্তরণে গণতন্ত্র মঞ্চ ও পাঁচ দলের অনানুষ্ঠানিক বৈঠক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন


ঢাকা, ২৯ সেপ্টেম্বর – জুলাই সনদ বাস্তবায়নে মতানৈক্য দূরীকরণে এবং নির্বাচনসহ বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে গণতন্ত্র মঞ্চ ও ৫ দল অনানুষ্ঠানিক বৈঠক করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয় ভবনে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলোর সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় গণফ্রন্টের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

বৈঠকে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির জ্যেষ্ঠ সহ সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।

বৈঠক থেকে জানানো হয়, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যকার মতানৈক্য দূর করে বৃহত্তর ঐকমত্য তৈরির উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলো। এরই ধারাবাহিকতায় আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে নেতারা চলমান রাজনৈতিক সংকট ও সমাধান নিয়ে আলোচনা করেন। সেইসঙ্গে বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা নিয়ে আলোচনা করেন তারা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাজনৈতিক সংকট উত্তরণে গণতন্ত্র মঞ্চ ও পাঁচ দলের অনানুষ্ঠানিক বৈঠক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজনৈতিক সংকট উত্তরণে গণতন্ত্র মঞ্চ ও পাঁচ দলের অনানুষ্ঠানিক বৈঠক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ সেপ্টেম্বর – জুলাই সনদ বাস্তবায়নে মতানৈক্য দূরীকরণে এবং নির্বাচনসহ বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে গণতন্ত্র মঞ্চ ও ৫ দল অনানুষ্ঠানিক বৈঠক করেছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয় ভবনে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলোর সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় গণফ্রন্টের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির জ্যেষ্ঠ সহ সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।বৈঠক থেকে জানানো হয়, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যকার মতানৈক্য দূর করে বৃহত্তর ঐকমত্য তৈরির উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলো। এরই ধারাবাহিকতায় আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে নেতারা চলমান রাজনৈতিক সংকট ও সমাধান নিয়ে আলোচনা করেন। সেইসঙ্গে বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা নিয়ে আলোচনা করেন তারা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×