হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজমুকুট পরলেন তৃতীয় চার্লস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ মে ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


লন্ডন, ০৬ মে – রানি দ্বিতীয় এলিজাবেথের দীর্ঘ ৭০ বছরের রাজত্বের অবসানের পর শনিবার (০৬ মে) যুক্তরাজ্যের নতুন রাজমুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস। এর মাধ্যমে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে জমকালো আয়োজনে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে অভিষেক হলো তার।

এদিন তৃতীয় চার্লসের মাথায় রাজমুকুট পরিয়ে দেন আর্চবিশপ ক্যান্টারবরি। এর আগে শপথ পাঠ করানো হয় নতুন রাজাকে। এছাড়া তৃতীয় চালর্সের জন্য বিশেষ প্রার্থনাও করেন তারা।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

এর আগে অভিষেক অনুষ্ঠানে রাজার মাথায় ও হাতে ‘পবিত্র তেল’ লেপন করা হয়। রাজকীয় প্রতীক হিসেবে তিনি গ্রহণ করেন রাজদণ্ড ও রাজগোলক। অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে রাজার মাথায় মুকুট পরিয়ে দেন আর্চবিশপ।

স্বর্ণের এই মুকুট তৈরি করা হয় ১৬৬১ সালে। টাওয়ার অব লন্ডনে যেসব সামগ্রী বা ক্রাউন জুয়েলস সংরক্ষিত আছে তার মধ্যে অন্যতম এই মুকুট। শুধু অভিষেক অনুষ্ঠানে রাজা বা রানি এই মুকুট পরে থাকেন।

তৃতীয় চালর্সের রাজ্যভিষেকে উপস্থিত ছিলেন তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও হ্যারি। তবে ডিউক অফ সাসেক্সের স্ত্রী মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের দুই হাজারেরও বেশি অতিথি অংশ নেন তৃতীয় চালর্সের রাজ্যাভিষেকে।

বিবিসি জানায়, স্থানীয় সময় সকাল ১০টায় রাজকীয় গাড়ি ডায়মন্ড জুবলি কোচে করে ওয়েস্টমিনস্টার অ্যাবে যান তৃতীয় চার্লস। সেখানে পৌঁছানোর পর অভিষেক অনুষ্ঠানে প্রার্থনা হয় যার মূল বার্তা ছিল- ‘আমি সেবা পেতে নয় বরং দিতে এসেছি’। এরপরই শপথ পড়ানো হয় তৃতীয় চার্লসকে, যা সাজানো হয় প্রশ্ন-উত্তরের মতো করে।

এদিকে নতুন রাজার অভিষেক উদযাপন করতে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শহরে ও অলিগলিতে হবে স্ট্রিট পার্টি। উইন্ডসর ক্যাসলে হবে করোনেশন কনসার্ট।

গত বছর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে। এরপরই নতুন রাজার অভিষেক নিয়ে বিশ্বব্যাপী কৌতূহল সৃষ্টি হয়।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ০৬ মে ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::রাজমুকুট পরলেন তৃতীয় চার্লস first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাজমুকুট পরলেন তৃতীয় চার্লস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজমুকুট পরলেন তৃতীয় চার্লস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ মে ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ০৬ মে – রানি দ্বিতীয় এলিজাবেথের দীর্ঘ ৭০ বছরের রাজত্বের অবসানের পর শনিবার (০৬ মে) যুক্তরাজ্যের নতুন রাজমুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস। এর মাধ্যমে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে জমকালো আয়োজনে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে অভিষেক হলো তার। এদিন তৃতীয় চার্লসের মাথায় রাজমুকুট পরিয়ে দেন আর্চবিশপ ক্যান্টারবরি। এর আগে শপথ পাঠ করানো হয় নতুন রাজাকে। এছাড়া তৃতীয় চালর্সের জন্য বিশেষ প্রার্থনাও করেন তারা। এর আগে অভিষেক অনুষ্ঠানে রাজার মাথায় ও হাতে ‘পবিত্র তেল’ লেপন করা হয়। রাজকীয় প্রতীক হিসেবে তিনি গ্রহণ করেন রাজদণ্ড ও রাজগোলক। অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে রাজার মাথায় মুকুট পরিয়ে দেন আর্চবিশপ। স্বর্ণের এই মুকুট তৈরি করা হয় ১৬৬১ সালে। টাওয়ার অব লন্ডনে যেসব সামগ্রী বা ক্রাউন জুয়েলস সংরক্ষিত আছে তার মধ্যে অন্যতম এই মুকুট। শুধু অভিষেক অনুষ্ঠানে রাজা বা রানি এই মুকুট পরে থাকেন। তৃতীয় চালর্সের রাজ্যভিষেকে উপস্থিত ছিলেন তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও হ্যারি। তবে ডিউক অফ সাসেক্সের স্ত্রী মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের দুই হাজারেরও বেশি অতিথি অংশ নেন তৃতীয় চালর্সের রাজ্যাভিষেকে। বিবিসি জানায়, স্থানীয় সময় সকাল ১০টায় রাজকীয় গাড়ি ডায়মন্ড জুবলি কোচে করে ওয়েস্টমিনস্টার অ্যাবে যান তৃতীয় চার্লস। সেখানে পৌঁছানোর পর অভিষেক অনুষ্ঠানে প্রার্থনা হয় যার মূল বার্তা ছিল- ‘আমি সেবা পেতে নয় বরং দিতে এসেছি’। এরপরই শপথ পড়ানো হয় তৃতীয় চার্লসকে, যা সাজানো হয় প্রশ্ন-উত্তরের মতো করে। এদিকে নতুন রাজার অভিষেক উদযাপন করতে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শহরে ও অলিগলিতে হবে স্ট্রিট পার্টি। উইন্ডসর ক্যাসলে হবে করোনেশন কনসার্ট। গত বছর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে। এরপরই নতুন রাজার অভিষেক নিয়ে বিশ্বব্যাপী কৌতূহল সৃষ্টি হয়। সূত্র: দেশ রূপান্তর আইএ/ ০৬ মে ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::রাজমুকুট পরলেন তৃতীয় চার্লস first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×