হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাতের মধ্যেই সুন্দরবনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে বন বিভাগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন




বাগেরহাট, ২২ মার্চ – সুন্দরবনে লাগা আগুন রাতের মধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বন বিভাগ। শনিবার (২২ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের অধীন কলম তেজী এলাকায় আজ (শনিবার) দুপুরে টহলরত বনকর্মীরা আগুন দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিভাগীয় বন কর্মকর্তা ও চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

অগ্নিনির্বাপণে বন বিভাগের কর্মীদের পাশাপাশি ভিলেজ কনজারভেশন ফোরাম, ভিলেজ টাইগার রেসপন্স টিম, কমিউনিটি পেট্রোল গ্রুপের শতাধিক সদস্য ও স্বেচ্ছাসেবকরা যুক্ত হন। আগুন ছড়িয়ে পড়া রোধে ঘটনাস্থলের চার পাশে ফায়ার লাইন তৈরি করা হয়েছে।

এতে বলা হয়, অগ্নিকাণ্ডস্থল নদী বা খাল থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে হওয়ায় সরাসরি পানি সরবরাহ করা কঠিন। তবে আগুন কেবল বনের মেঝেতে রয়েছে, উপরের দিকে ছড়ায়নি। বন বিভাগের নিজস্ব ফায়ার ইঞ্জিনের মাধ্যমে এক কিলোমিটার পর্যন্ত পানি পৌঁছানো সম্ভব হয়েছে। আর ফায়ার সার্ভিসের সহায়তায় তিন কিলোমিটার দূরে অগ্নিকাণ্ডস্থলে পানি পৌঁছানোর প্রচেষ্টা চলছে, যা ইতোমধ্যে সফল হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় আশা করা যায় রাতের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে। মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ, মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে বিষয়টি মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাতের মধ্যেই সুন্দরবনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে বন বিভাগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাতের মধ্যেই সুন্দরবনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে বন বিভাগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বাগেরহাট, ২২ মার্চ – সুন্দরবনে লাগা আগুন রাতের মধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বন বিভাগ। শনিবার (২২ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের অধীন কলম তেজী এলাকায় আজ (শনিবার) দুপুরে টহলরত বনকর্মীরা আগুন দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিভাগীয় বন কর্মকর্তা ও চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক।অগ্নিনির্বাপণে বন বিভাগের কর্মীদের পাশাপাশি ভিলেজ কনজারভেশন ফোরাম, ভিলেজ টাইগার রেসপন্স টিম, কমিউনিটি পেট্রোল গ্রুপের শতাধিক সদস্য ও স্বেচ্ছাসেবকরা যুক্ত হন। আগুন ছড়িয়ে পড়া রোধে ঘটনাস্থলের চার পাশে ফায়ার লাইন তৈরি করা হয়েছে।এতে বলা হয়, অগ্নিকাণ্ডস্থল নদী বা খাল থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে হওয়ায় সরাসরি পানি সরবরাহ করা কঠিন। তবে আগুন কেবল বনের মেঝেতে রয়েছে, উপরের দিকে ছড়ায়নি। বন বিভাগের নিজস্ব ফায়ার ইঞ্জিনের মাধ্যমে এক কিলোমিটার পর্যন্ত পানি পৌঁছানো সম্ভব হয়েছে। আর ফায়ার সার্ভিসের সহায়তায় তিন কিলোমিটার দূরে অগ্নিকাণ্ডস্থলে পানি পৌঁছানোর প্রচেষ্টা চলছে, যা ইতোমধ্যে সফল হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় আশা করা যায় রাতের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে। মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ, মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে বিষয়টি মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×