হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সোনামসজিদ বন্দর দিয়ে এলো ৭৪৩ টন পেঁয়াজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

চাঁপাইনবাবগঞ্জ, ১০ ডিসেম্বর – চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একদিনে ৭৪৩ টন পেঁয়াজ এসেছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৭ ট্রাকে এসব পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে। তবে ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পরও কীভাবে পেঁয়াজ এলো- এ প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্ধ ঘোষণার আগে যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো এখন আসছে।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, শনিবার থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। তবে এর আগে যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো এখন পর্যায়ক্রমে স্থলবন্দরে প্রবেশ করছে। আর কত দিন এভাবে পেঁয়াজ আসবে তা আমি নিশ্চিত নই। কারণ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। নতুন করে আর এলসি পাওয়া যাবে না।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরপরই বাংলাদেশে এক লাফে দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে শনিবার থেকে অভিযান শুরু করে প্রশাসন। বেশি দাম রাখা ব্যবসায়ীদের কারাদণ্ড ও জরিমানা করা হয়।

সূত্র: কালবেলা
আইএ/ ১০ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সোনামসজিদ বন্দর দিয়ে এলো ৭৪৩ টন পেঁয়াজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সোনামসজিদ বন্দর দিয়ে এলো ৭৪৩ টন পেঁয়াজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চাঁপাইনবাবগঞ্জ, ১০ ডিসেম্বর – চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একদিনে ৭৪৩ টন পেঁয়াজ এসেছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৭ ট্রাকে এসব পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে। তবে ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পরও কীভাবে পেঁয়াজ এলো- এ প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্ধ ঘোষণার আগে যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো এখন আসছে। সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, শনিবার থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। তবে এর আগে যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো এখন পর্যায়ক্রমে স্থলবন্দরে প্রবেশ করছে। আর কত দিন এভাবে পেঁয়াজ আসবে তা আমি নিশ্চিত নই। কারণ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। নতুন করে আর এলসি পাওয়া যাবে না। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরপরই বাংলাদেশে এক লাফে দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে শনিবার থেকে অভিযান শুরু করে প্রশাসন। বেশি দাম রাখা ব্যবসায়ীদের কারাদণ্ড ও জরিমানা করা হয়। সূত্র: কালবেলাআইএ/ ১০ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×