হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে অটোরিকশার সাথে মিনিট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

কক্সবাজারের রামুতে অটোরিকশার সাথে মিনিট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং তিনজন আহত হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানার পরিদর্শক আজিজুল বারী ইবনে জলিল।

নিহত মোহাম্মদ শাহাবুদ্দিন (৩৫) উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধ্য হলদিয়াপালং এলাকার মৃত কাশেম আলীর ছেলে। তিনি কক্সবাজার থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক গণসংযোগ পত্রিকার অফিস সহকারি হিসেবে কর্মরত ছিলেন।

তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

স্থানীয়দের বরাতে আজিজুল বারী ইবনে জলিল বলেন, দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় কক্সবাজারমুখি মিনিট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।

ঘটনার পরপরই ঘাতক মিনিট্রাক নিয়ে চালক ও সহকারি পালিয়ে যায় বলে জানান তিনি।

আজিজুল বারী জানান, নিহতের লাশ রামু হাইওয়ে ক্রসিং থানায় রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে অটোরিকশার সাথে মিনিট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে অটোরিকশার সাথে মিনিট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে অটোরিকশার সাথে মিনিট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং তিনজন আহত হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানার পরিদর্শক আজিজুল বারী ইবনে জলিল। নিহত মোহাম্মদ শাহাবুদ্দিন (৩৫) উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধ্য হলদিয়াপালং এলাকার মৃত কাশেম আলীর ছেলে। তিনি কক্সবাজার থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক গণসংযোগ পত্রিকার অফিস সহকারি হিসেবে কর্মরত ছিলেন। তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি। স্থানীয়দের বরাতে আজিজুল বারী ইবনে জলিল বলেন, দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় কক্সবাজারমুখি মিনিট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার পরপরই ঘাতক মিনিট্রাক নিয়ে চালক ও সহকারি পালিয়ে যায় বলে জানান তিনি। আজিজুল বারী জানান, নিহতের লাশ রামু হাইওয়ে ক্রসিং থানায় রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×