কক্সবাজারের রামুতে বার্মিজ ইয়াবা পাচারকালে ৯২০০ পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৬০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর মোঃ আশিকুর রহমানের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা চেকপোস্টে টহল জোরদার করা হয়।
এসময় একটি সন্দেহজনক সিএনজি আটক করা হয়। চালক মোঃ সাইফুল ইসলাম (৩৬), পিতা- আব্দুল জব্বার, গ্রাম- ঝিমংখালী, ডাকঘর- নয়াপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাদক থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে সিএনজির সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৯২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি
আটক ইয়াবার আনুমানিক মূল্য ২৭,৬০,০০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক সাইফুল ইসলামকে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




মন্তব্য করুন