কক্সবাজারের রামু উপজেলায় কিশোর গ্যাং দমনে অভিযানের অংশ হিসেবে আলী আহমদ নুর হোসেন ওরফে সুজন নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, সুজনের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় একটি কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর নেতৃত্বাধীন গ্যাংয়ে কুত্তা সেলিম, আতিকুর রহমান বাবু, মো. ইমন (প্রকাশ বাবু), মো. বাদল, সাফিয়ান ও পারভেজসহ আরও কয়েকজন সক্রিয়। তাঁদের বিরুদ্ধে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এসব কিশোরদের দিয়ে বিভিন্ন অপরাধ সংঘটিত করা হতো এবং পুরো গ্যাংটি সুজনের নিয়ন্ত্রণে পরিচালিত হতো। তাঁদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় সন্ত্রাস ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে এবং কিশোর গ্যাং নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।




মন্তব্য করুন