হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অপরাধ দমনে রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা বসানো হবে: ডিএমপি কমিশনার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন




ঢাকা, ২৩ এপ্রিল – রাজধানীতে অপরাধ দমনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে ঢাকা জুড়ে ১১ হাজার এবং মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং, সন্ত্রাস ও ছিনতাই ঠেকাতে পৃথকভাবে ৭০০ সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

বৃহস্পতিবার মোহাম্মদপুরের বছিলায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন এবং ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই তথ্য জানান।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

ডিএমপি কমিশনার বলেন, বছিলা এলাকায় সরকারি উদ্যোগে শীঘ্রই ৭০০ সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হবে। ইতিপূর্বে গুলশান ও বনানী এলাকায় ১ হাজার ৩০০টি সিসি ক্যামেরা স্থাপনের ফলে সেখানে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের নিজেদের বাসা বাড়ির আশেপাশে নিজস্ব উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান। এছাড়া সরকার শীঘ্রই পুরো ঢাকা মহানগরীর জন্য ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের একটি বড় প্রকল্প অনুমোদন দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এটি বাস্তবায়িত হলে ঢাকা মহানগর আরও নিরাপদ হয়ে উঠবে।

মোহাম্মদপুরকে অপরাধপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে সেখানে পুলিশের সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দেন মো. সরওয়ার। তিনি জানান, এই এলাকায় আরও একটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে। এরই মধ্যে নবনিযুক্ত ফাঁড়িতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানীর ৫০টি থানায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পেট্রোল ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বছিলা ও মোহাম্মদপুর এলাকার অপরাধীদের একটি তালিকা পুলিশের কাছে রয়েছে। যাদের বৈধ আয়ের উৎস নেই এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের গতিবিধি বিশ্লেষণ করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এলাকায় অটোরিকশার উপদ্রব কমাতে সচেতন নাগরিকদের সহায়তা চেয়ে তিনি অপরাধীদের তথ্য দাতাদের জন্য পুরস্কারের ঘোষণা দেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অপরাধ দমনে রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা বসানো হবে: ডিএমপি কমিশনার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অপরাধ দমনে রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা বসানো হবে: ডিএমপি কমিশনার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ এপ্রিল – রাজধানীতে অপরাধ দমনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে ঢাকা জুড়ে ১১ হাজার এবং মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং, সন্ত্রাস ও ছিনতাই ঠেকাতে পৃথকভাবে ৭০০ সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।বৃহস্পতিবার মোহাম্মদপুরের বছিলায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন এবং ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই তথ্য জানান।ডিএমপি কমিশনার বলেন, বছিলা এলাকায় সরকারি উদ্যোগে শীঘ্রই ৭০০ সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হবে। ইতিপূর্বে গুলশান ও বনানী এলাকায় ১ হাজার ৩০০টি সিসি ক্যামেরা স্থাপনের ফলে সেখানে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের নিজেদের বাসা বাড়ির আশেপাশে নিজস্ব উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান। এছাড়া সরকার শীঘ্রই পুরো ঢাকা মহানগরীর জন্য ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের একটি বড় প্রকল্প অনুমোদন দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এটি বাস্তবায়িত হলে ঢাকা মহানগর আরও নিরাপদ হয়ে উঠবে।মোহাম্মদপুরকে অপরাধপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে সেখানে পুলিশের সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দেন মো. সরওয়ার। তিনি জানান, এই এলাকায় আরও একটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে। এরই মধ্যে নবনিযুক্ত ফাঁড়িতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানীর ৫০টি থানায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পেট্রোল ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হয়েছে।অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বছিলা ও মোহাম্মদপুর এলাকার অপরাধীদের একটি তালিকা পুলিশের কাছে রয়েছে। যাদের বৈধ আয়ের উৎস নেই এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের গতিবিধি বিশ্লেষণ করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এলাকায় অটোরিকশার উপদ্রব কমাতে সচেতন নাগরিকদের সহায়তা চেয়ে তিনি অপরাধীদের তথ্য দাতাদের জন্য পুরস্কারের ঘোষণা দেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×