হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে টমটম চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

সোয়েব সাঈদ, রামু::

সোয়েব সাঈদ, রামু::

রবিবার, ৩ আগস্ট ২০২৫, ০২:০৪ অপরাহ্ন

কক্সবাজারের রামুতে টমটম চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়েছে। নিহত টমটম চালক সোহেল (১৮) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

ররিবার, ৩ আগস্ট সকাল আটটার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটিরাস্তা নামক এলাকা থেকে সোহেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

রশিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবদুল করিম জানান- সকালে জেটি রাস্তা এলাকায় পানি চলাচলের নালায় সোহেলের মরদেহ ভাসতে দেখে গ্রামবাসী। পাশে একটি টমটম পড়ে থাকতে দেখা যায়। নিহত সোহেলের বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন এবং গলায় কাপড় পেছানো ছিলো।

পরে গ্রামবাসী রামু থানাকে বিষয়টি অবহিত করলে রামু থানার উপ-পরিদর্শক আরমান আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। গ্রামবাসীর উপস্থিতিতে পুলিশ মৃতদেহ ও টমটম উদ্ধার করে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

উপ-পরিদর্শক আরমান আজাদ টমটম চালক সোহেলের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে একটি টমটম গাড়ি উদ্ধার করা হয়েছে। তিনি তাৎক্ষনিক ঘটনার বিস্তারিত জানাননি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে টমটম চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে টমটম চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

প্রতিবেদক: সোয়েব সাঈদ, রামু:: | প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে টমটম চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়েছে। নিহত টমটম চালক সোহেল (১৮) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে। ররিবার, ৩ আগস্ট সকাল আটটার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটিরাস্তা নামক এলাকা থেকে সোহেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রশিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবদুল করিম জানান- সকালে জেটি রাস্তা এলাকায় পানি চলাচলের নালায় সোহেলের মরদেহ ভাসতে দেখে গ্রামবাসী। পাশে একটি টমটম পড়ে থাকতে দেখা যায়। নিহত সোহেলের বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন এবং গলায় কাপড় পেছানো ছিলো। পরে গ্রামবাসী রামু থানাকে বিষয়টি অবহিত করলে রামু থানার উপ-পরিদর্শক আরমান আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। গ্রামবাসীর উপস্থিতিতে পুলিশ মৃতদেহ ও টমটম উদ্ধার করে। উপ-পরিদর্শক আরমান আজাদ টমটম চালক সোহেলের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে একটি টমটম গাড়ি উদ্ধার করা হয়েছে। তিনি তাৎক্ষনিক ঘটনার বিস্তারিত জানাননি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×