হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

কক্সবাজারের রামুতে মহাসড়কে কুকুরকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় মো. আনিছ (২৬) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিছ পিএমখালী ইউনিয়নের মৃত ইউসুফ আলীর ছেলে। পেশায় তিনি ছিলেন একজন টমটম চালক। বিয়ের পর থেকে তিনি জোয়ারিয়ানালার শ্বশুর বাড়িতে বসবাস করতেন। স্থানীয়ভাবে পরিশ্রমী যুবক হিসেবে পরিচিত আনিছের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স জানান, দুর্ঘটনার সময় কক্সবাজারমুখী একটি ট্রাক বাজার অতিক্রম করছিলো। হঠাৎ একটি কুকুর রাস্তা পার হতে গেলে ট্রাকচালক সেটিকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারী আনিছকে চাপা দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে রামু হাইওয়ে তুলাতলি থানার ওসি নাছির উদ্দিন বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। গাড়ির নম্বর ঢাকা মেট্টো ন-২০৬৭১০। তবে ঘটনার পর চালক পালিয়ে যায়।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

একটি প্রাণ বাঁচাতে গিয়ে অন্য একটি প্রাণ হারানোর এই ঘটনাটি এলাকাবাসীর মধ্যে চরম শোক ও বেদনার সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, ট্রাকচালকের উদ্দেশ্য ভালো থাকলেও অসতর্ক ড্রাইভিং এবং দ্রুতগতির কারণে এমন দুর্ঘটনা ঘটছে। নিহত আনিছের পরিবার এখন ভেঙে পড়েছে শোকে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে মহাসড়কে কুকুরকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় মো. আনিছ (২৬) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিছ পিএমখালী ইউনিয়নের মৃত ইউসুফ আলীর ছেলে। পেশায় তিনি ছিলেন একজন টমটম চালক। বিয়ের পর থেকে তিনি জোয়ারিয়ানালার শ্বশুর বাড়িতে বসবাস করতেন। স্থানীয়ভাবে পরিশ্রমী যুবক হিসেবে পরিচিত আনিছের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স জানান, দুর্ঘটনার সময় কক্সবাজারমুখী একটি ট্রাক বাজার অতিক্রম করছিলো। হঠাৎ একটি কুকুর রাস্তা পার হতে গেলে ট্রাকচালক সেটিকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারী আনিছকে চাপা দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে রামু হাইওয়ে তুলাতলি থানার ওসি নাছির উদ্দিন বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। গাড়ির নম্বর ঢাকা মেট্টো ন-২০৬৭১০। তবে ঘটনার পর চালক পালিয়ে যায়। একটি প্রাণ বাঁচাতে গিয়ে অন্য একটি প্রাণ হারানোর এই ঘটনাটি এলাকাবাসীর মধ্যে চরম শোক ও বেদনার সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, ট্রাকচালকের উদ্দেশ্য ভালো থাকলেও অসতর্ক ড্রাইভিং এবং দ্রুতগতির কারণে এমন দুর্ঘটনা ঘটছে। নিহত আনিছের পরিবার এখন ভেঙে পড়েছে শোকে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×