হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুর কাউয়ারখোপ ইউনিয়নটি অবহেলিত ও দূর্গম

রামু প্রতিনিধি::

রামু প্রতিনিধি::

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

রামুতে আর্ন্তজাতিক বেসরকারি সংস্থা ডাকভাঙ্গা বাংলাদেশ এর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই, কাউয়ারখোপ মইষকুম এরিয়া অফিসে ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারি মো. জুয়েল তালুকদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম।

সভায় ডাকভাঙ্গা বাংলাদেশ এর চলমান কার্যক্রম
মাল্টিমিডিয়ায় প্রদর্শন করা হয় এবং শিক্ষা ও উন্নয়নমূলক এসব কর্মকান্ডে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহনকারিগণ সংস্থার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এ সংস্থার কার্যক্রম চলমান রাখায় বেলজিয়াম বাংলাবাড়ি এবং ডাকভাঙ্গা বাংলাদেশকে ধন্যবাদ জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম ডাকভাঙ্গা বাংলাদেশ এর কার্যক্রমের প্রশংসা করে বলেন- কাউয়ারখোপ ইউনিয়নটি এমনিতেই অবহেলিত ও দূর্গম। এখানকার পাহাড়ি, সুবিধাবঞ্চিত দূর্গম গ্রামে ডাকভাঙ্গা বাংলাদেশ প্রায় ২৬ বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, যাকাত, দরিদ্র জনগোষ্ঠিকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাভলম্বী করা, খাদ্য সহায়তা প্রদান সহ নানাবিধ শিক্ষা, সেবা, মানবিক ও উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতা ও সুনামের সাথে পরিচালনা করে যাচ্ছে।

আরও পড়ুন

দ্বিতীয় দিনেও সেন্টমার্টিনে যাচ্ছে ১ হাজার ৫৫৪ জন পর্যটক

ডাকভাঙ্গা পরিচালিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেই এলাকার অনেক দরিদ্র পরিবারের সন্তান এখন চিকিৎসা, প্রযুক্তি, প্রকৌশল শিক্ষাক্ষেত্রে অবদান রাখছে। যাদের অধিকাংশ বর্তমানে চাকরির পাশাপাশি উচ্চ শিক্ষা অর্জন করছে।

ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী খানের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন- রামু প্রেস ক্লাবের সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ওসমান গনি, মৈষকুম ওসমান সরওয়ার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল আলম সওদাগর, ইউপি সদস্য আবদুল আজিজ, মহিলা ইউপি সদস্য নুর নাহার, প্রধান শিক্ষক রাবেয়া আক্তার, সহকারি প্রধান শিক্ষক আরেফা আক্তার, মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা নাজিম উদ্দিন, সহকারি শিক্ষক উম্মে সালমা প্রমূখ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুর কাউয়ারখোপ ইউনিয়নটি অবহেলিত ও দূর্গম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুর কাউয়ারখোপ ইউনিয়নটি অবহেলিত ও দূর্গম

প্রতিবেদক: রামু প্রতিনিধি:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
Print Image
রামুতে আর্ন্তজাতিক বেসরকারি সংস্থা ডাকভাঙ্গা বাংলাদেশ এর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই, কাউয়ারখোপ মইষকুম এরিয়া অফিসে ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারি মো. জুয়েল তালুকদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম। সভায় ডাকভাঙ্গা বাংলাদেশ এর চলমান কার্যক্রম মাল্টিমিডিয়ায় প্রদর্শন করা হয় এবং শিক্ষা ও উন্নয়নমূলক এসব কর্মকান্ডে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহনকারিগণ সংস্থার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এ সংস্থার কার্যক্রম চলমান রাখায় বেলজিয়াম বাংলাবাড়ি এবং ডাকভাঙ্গা বাংলাদেশকে ধন্যবাদ জানান। সভায় প্রধান অতিথির বক্তব্যে কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম ডাকভাঙ্গা বাংলাদেশ এর কার্যক্রমের প্রশংসা করে বলেন- কাউয়ারখোপ ইউনিয়নটি এমনিতেই অবহেলিত ও দূর্গম। এখানকার পাহাড়ি, সুবিধাবঞ্চিত দূর্গম গ্রামে ডাকভাঙ্গা বাংলাদেশ প্রায় ২৬ বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, যাকাত, দরিদ্র জনগোষ্ঠিকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাভলম্বী করা, খাদ্য সহায়তা প্রদান সহ নানাবিধ শিক্ষা, সেবা, মানবিক ও উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতা ও সুনামের সাথে পরিচালনা করে যাচ্ছে। ডাকভাঙ্গা পরিচালিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেই এলাকার অনেক দরিদ্র পরিবারের সন্তান এখন চিকিৎসা, প্রযুক্তি, প্রকৌশল শিক্ষাক্ষেত্রে অবদান রাখছে। যাদের অধিকাংশ বর্তমানে চাকরির পাশাপাশি উচ্চ শিক্ষা অর্জন করছে। ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী খানের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন- রামু প্রেস ক্লাবের সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ওসমান গনি, মৈষকুম ওসমান সরওয়ার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল আলম সওদাগর, ইউপি সদস্য আবদুল আজিজ, মহিলা ইউপি সদস্য নুর নাহার, প্রধান শিক্ষক রাবেয়া আক্তার, সহকারি প্রধান শিক্ষক আরেফা আক্তার, মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা নাজিম উদ্দিন, সহকারি শিক্ষক উম্মে সালমা প্রমূখ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×