সোয়েব সাঈদ, রামু::
কক্সবাজারের রামুতে যাত্রীবাহি বাস ও ইজিবাইকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। সোমবার, ২৭ ফেব্রæয়ারি সকাল ৯ টায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের জোয়ারিয়ানালা মহিলা মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে।
এতে নিহত ইজিবাইক (টমটম) যাত্রী মোহাম্মদ গনি (৩০) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব মুরাপাড়া এলাকার বাসিন্দা। দূর্ঘটনায় ইজিবাইক চালক সহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে ইজিবাইক চালক নুরুল আজিমের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। নুরুল আজিম (২৪) রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়ানালা গ্রামের জাফর আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান- একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা চালায়। এসময় চট্টগ্রাম অভিমুখি যাত্রীবাহি বাস মারছা’র সাথে ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুছড়ে যায়। ঘটনাস্থল থেকে পথচারিরা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। এরমধ্যে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইকের যাত্রী মোহাম্মদ গনিকে মৃত ঘোষনা করেন।
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
রামুর তুলাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদিন জানান- দূর্ঘটনায় ১ জন মারা গেছেন। মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এছাড়া আহত ১ জনের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




মন্তব্য করুন