হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ সিএনজি চালক আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন

শহিদ রুবেল::

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মাদকবিরোধী অভিযানে মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে ১,০০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উখিয়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি গাড়ি চেকপোস্টে তল্লাশির জন্য থামানো হয়। সিএনজির চালক মো. সাগর (২৪) এর আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি তার কাছে কোনো অবৈধ সামগ্রী থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে তার প্যান্টের ডান পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আটককৃত সিএনজি চালককে উদ্ধারকৃত ইয়াবাসহ রামু থানায় নিয়মিত মামলার আওতায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ সিএনজি চালক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ সিএনজি চালক আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন
Print Image
শহিদ রুবেল:: কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মাদকবিরোধী অভিযানে মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে ১,০০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। 'জিরো টলারেন্স' নীতির আওতায় বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্র জানায়, বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উখিয়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি গাড়ি চেকপোস্টে তল্লাশির জন্য থামানো হয়। সিএনজির চালক মো. সাগর (২৪) এর আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি তার কাছে কোনো অবৈধ সামগ্রী থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে তার প্যান্টের ডান পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আটককৃত সিএনজি চালককে উদ্ধারকৃত ইয়াবাসহ রামু থানায় নিয়মিত মামলার আওতায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×