হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

সোয়েব সাঈদ, রামু :: রামুতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার, ১৫ মে সকালে রামু ফকিরা বাজার ও চৌমুহনী স্টেশনে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন, কক্সবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ।

অভিযানে রামু ফকিরা বাজারের রশিদ আহমদের মালিকানাধিন মুদির দোকান আরিফ স্টোরকে ৮ হাজার টাকা, বাহার উদ্দিনের মালিকানাধিন রহমানিয়া বেকারিকে ৫ হাজার টাকা, চৌমুহনী স্টেশনের মো. মুজিবুল হকের মালিকানাধিন মিষ্টিরাজ কনফেকশনারীকে ৫ হাজার এবং মো. জুবাইর এর মালিকানাধিন মধুবনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

অভিযানে রামু উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মমতাজ উদ্দিন, রামু থানার উপ পরিদর্শক (এসআই) শেখ ইফতেখার মাহমুদ, রামু ফকিরা বাজার ব্যবসায়ি বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল এবং কক্সবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্টরা অংশ নেন।

কক্সবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ জানিয়েছেন, মেয়াদ উত্তীর্ণ, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি, পণ্যের মোড়কে উদপাদন ও মেয়াদ এর সময়সীমা না থাকা, মূল্য তালিকা না থাকায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এছাড়া অভিযান চলাকালে অন্যান্য ব্যবসায়িদের এসব বিষয় মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন
Print Image
সোয়েব সাঈদ, রামু :: রামুতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার, ১৫ মে সকালে রামু ফকিরা বাজার ও চৌমুহনী স্টেশনে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন, কক্সবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ। অভিযানে রামু ফকিরা বাজারের রশিদ আহমদের মালিকানাধিন মুদির দোকান আরিফ স্টোরকে ৮ হাজার টাকা, বাহার উদ্দিনের মালিকানাধিন রহমানিয়া বেকারিকে ৫ হাজার টাকা, চৌমুহনী স্টেশনের মো. মুজিবুল হকের মালিকানাধিন মিষ্টিরাজ কনফেকশনারীকে ৫ হাজার এবং মো. জুবাইর এর মালিকানাধিন মধুবনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে রামু উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মমতাজ উদ্দিন, রামু থানার উপ পরিদর্শক (এসআই) শেখ ইফতেখার মাহমুদ, রামু ফকিরা বাজার ব্যবসায়ি বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল এবং কক্সবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্টরা অংশ নেন। কক্সবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ জানিয়েছেন, মেয়াদ উত্তীর্ণ, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি, পণ্যের মোড়কে উদপাদন ও মেয়াদ এর সময়সীমা না থাকা, মূল্য তালিকা না থাকায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযান চলাকালে অন্যান্য ব্যবসায়িদের এসব বিষয় মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×