হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে রান্নাঘরে রাতের খাবার খাওয়ার সময় পাহাড় ধ্বসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ ডিসেম্বর ২০২২, ১০:০৫ অপরাহ্ন

সোয়েব সাঈদ, রামু::

কক্সবাজারের রামুতে পাহাড় ধ্বসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার ৭ ডিসেম্বর রাত আটটার দিকে রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পাহাড়তলী ঝর্ণাঘোনা এলাকায় এ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন মৃত নাজির হোসেনের ছেলে আজিজুর রহমান (৫২), আজিজুর রহমানের স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিলফুরুজ বেগম (৬৮) এবং পুত্রবধূ নাসিমা আক্তার (২২)।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনসাধারণ, ফায়ার সার্ভিসের দমকল কর্মী এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহি অফিসার ফাহমিদা মুস্তফা। তিনি জানান রাতে পরিবারের ছোট বাচ্চাদের অন্য কক্ষে রেখে রান্নাঘরে খাবার খেতে বসেছিলেন- পরিবারের চার সদস্য। এসময় পেছনে থাকা বিশাল পাহাড় ধসে রান্না ঘরের উপর পড়ে। এতে রান্না ঘরে থাকা আজিজুর রহমান, রহিমা খাতুন, দিলফুরুজ বেগম ও নাসিমা আকতার মাটিতে চাপা পড়েন। তাৎক্ষনিক তাদের উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি জেলা প্রশাসনকেও অবহিত করা হয়েছে।

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম জানিয়েছেন- নিহত ৪ জনই একই পরিবারের সদস্য। এরমধ্যে নিহত আজিজুর রহমান এবং তার স্ত্রী, শাশুড়ি ও পুত্রবধু রয়েছেন।

রামু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর দলনেতা মো. হাসান চৌধুরী জানিয়েছেন- পাহাড় ধ্বসে পড়া অবস্থায় ৪ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন জানান- নিহতদের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে রান্নাঘরে রাতের খাবার খাওয়ার সময় পাহাড় ধ্বসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে রান্নাঘরে রাতের খাবার খাওয়ার সময় পাহাড় ধ্বসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ ডিসেম্বর ২০২২, ১০:০৫ অপরাহ্ন
Print Image
সোয়েব সাঈদ, রামু:: কক্সবাজারের রামুতে পাহাড় ধ্বসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার ৭ ডিসেম্বর রাত আটটার দিকে রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পাহাড়তলী ঝর্ণাঘোনা এলাকায় এ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন মৃত নাজির হোসেনের ছেলে আজিজুর রহমান (৫২), আজিজুর রহমানের স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিলফুরুজ বেগম (৬৮) এবং পুত্রবধূ নাসিমা আক্তার (২২)। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনসাধারণ, ফায়ার সার্ভিসের দমকল কর্মী এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহি অফিসার ফাহমিদা মুস্তফা। তিনি জানান রাতে পরিবারের ছোট বাচ্চাদের অন্য কক্ষে রেখে রান্নাঘরে খাবার খেতে বসেছিলেন- পরিবারের চার সদস্য। এসময় পেছনে থাকা বিশাল পাহাড় ধসে রান্না ঘরের উপর পড়ে। এতে রান্না ঘরে থাকা আজিজুর রহমান, রহিমা খাতুন, দিলফুরুজ বেগম ও নাসিমা আকতার মাটিতে চাপা পড়েন। তাৎক্ষনিক তাদের উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি জেলা প্রশাসনকেও অবহিত করা হয়েছে। কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম জানিয়েছেন- নিহত ৪ জনই একই পরিবারের সদস্য। এরমধ্যে নিহত আজিজুর রহমান এবং তার স্ত্রী, শাশুড়ি ও পুত্রবধু রয়েছেন। রামু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর দলনেতা মো. হাসান চৌধুরী জানিয়েছেন- পাহাড় ধ্বসে পড়া অবস্থায় ৪ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন জানান- নিহতদের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×