হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে শরীরের সাথে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫০ হাজার ইয়াবাসহ ২ নারী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০:০২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে।

শুক্রবার (২৫ জুলাই) রাতে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান চালানো হয়।

বিজিবি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গোয়ালিয়া চেকপোস্টে একটি সন্দেহজনক ইজিবাইক আটক করে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

ইজিবাইকের যাত্রী নাইক্ষ্যংছড়ি গর্জনীয়া মোক্তার আহম্মদের স্ত্রী তৈয়বা আক্তার (৩৯) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নুর আলমের স্ত্রী দিলবার খাতুন (৩২)কে সন্দেহ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করলে পরবর্তীতে তাদের শরীরের সাথে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে শরীরের সাথে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫০ হাজার ইয়াবাসহ ২ নারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে শরীরের সাথে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫০ হাজার ইয়াবাসহ ২ নারী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০:০২ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে। শুক্রবার (২৫ জুলাই) রাতে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান চালানো হয়। বিজিবি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গোয়ালিয়া চেকপোস্টে একটি সন্দেহজনক ইজিবাইক আটক করে। ইজিবাইকের যাত্রী নাইক্ষ্যংছড়ি গর্জনীয়া মোক্তার আহম্মদের স্ত্রী তৈয়বা আক্তার (৩৯) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নুর আলমের স্ত্রী দিলবার খাতুন (৩২)কে সন্দেহ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করলে পরবর্তীতে তাদের শরীরের সাথে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×