হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা : ২ বখাটের কারাদন্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩, ০৮:১২ পূর্বাহ্ন

সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারের রামুতে বিদ্যালয়ে যাওয়ার পথে অটোরিক্সায় তুলে ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়ে জনতার হাতে আটক হয়েছে ২ বখাটে। পরে ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওই দুই যুবককে কারাদন্ড প্রদান করেন।

সোমবার, ২১ আগস্ট সকাল পৌনে ৯ টায় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টিলাপাড়া এলাকায় এ অপহরণচেষ্টার ঘটনা ঘটে।

এ ঘটনায় কারাদন্ডপ্রাপ্তরা হলেন- রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা গুদাম কাটা এলাকার ছৈয়দ নুরের ছেলে আবদুল হক (২০) ও নুর আহমদের ছেলে রেজাউল করিম (২১)। এদের মধ্যে আবদুল হককে ১ বছরের এবং রেজাউল করিমকে ৬ মাসের সাজা দেয়া হয়েছে।

উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন জানান- সোমবার সকালে বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী সাজেদা আকতার শিফা (১৩) আরও কয়েকজন সহপাঠির সাথে বিদ্যালয়ে আসছিলেন। পথিমধ্যে টিলাপাড়া এলাকায় পৌঁছলে আবদুল হক ও রেজাউল নামের দুই বখানে তাদের গতিরোধ করে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

এসময় বখাটেরা অপহরণের উদ্দেশ্যে সাজেদা আকতার শিফাকে মুখ চেপে ধরে জোরপূর্বক একটি সিএনজি অটোরিক্সায় তুলে নেয়। এসময় ওই ছাত্রী আর্তচিৎকার দিলে পাশর্^বর্তী লোকজন এগিয়ে এসে অপহরণে জড়িত আবদুল হক ও রেজাউল করিমসহ সিএনজি গাড়িটি আটক করে।

স্থানীয়রা বিষয়টি তাকে অবহিত করলে তিনি ৯৯৯ এ ফোন করেন। এরই প্রেক্ষিতে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বখাটে আবদুল হক ও রেজাউল করিম এবং অপহরণকারি চক্রের কবল থেকে উদ্ধার হওয়া ছাত্রীকে রামু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যান।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান- ৫ম শ্রেণি পড়–য়া ছাত্রীকে অপহরণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে আবদুল হককে ১ বছরের এবং রেজাউল করিমকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রহমান জানান- ছাত্রী অপহরণের ঘটনায় দুই বখাটের কারাদন্ড প্রদানের ঘটনায় এলাকার অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে স্বস্থি ফিরে এসেছে।

উৎফুল্ল অভিভাবকরা জানান- এ গ্রামে ইভটিজিং নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। এভাবে হাতে-নাতে আটক ও সাজা দেয়ার ফলে এ ধরনের অপরাধ অনেকখানি কমে যাবে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে আর আতংকে থাকবে না।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা : ২ বখাটের কারাদন্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা : ২ বখাটের কারাদন্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩, ০৮:১২ পূর্বাহ্ন
Print Image
সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারের রামুতে বিদ্যালয়ে যাওয়ার পথে অটোরিক্সায় তুলে ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়ে জনতার হাতে আটক হয়েছে ২ বখাটে। পরে ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওই দুই যুবককে কারাদন্ড প্রদান করেন। সোমবার, ২১ আগস্ট সকাল পৌনে ৯ টায় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টিলাপাড়া এলাকায় এ অপহরণচেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় কারাদন্ডপ্রাপ্তরা হলেন- রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা গুদাম কাটা এলাকার ছৈয়দ নুরের ছেলে আবদুল হক (২০) ও নুর আহমদের ছেলে রেজাউল করিম (২১)। এদের মধ্যে আবদুল হককে ১ বছরের এবং রেজাউল করিমকে ৬ মাসের সাজা দেয়া হয়েছে। উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন জানান- সোমবার সকালে বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী সাজেদা আকতার শিফা (১৩) আরও কয়েকজন সহপাঠির সাথে বিদ্যালয়ে আসছিলেন। পথিমধ্যে টিলাপাড়া এলাকায় পৌঁছলে আবদুল হক ও রেজাউল নামের দুই বখানে তাদের গতিরোধ করে। এসময় বখাটেরা অপহরণের উদ্দেশ্যে সাজেদা আকতার শিফাকে মুখ চেপে ধরে জোরপূর্বক একটি সিএনজি অটোরিক্সায় তুলে নেয়। এসময় ওই ছাত্রী আর্তচিৎকার দিলে পাশর্^বর্তী লোকজন এগিয়ে এসে অপহরণে জড়িত আবদুল হক ও রেজাউল করিমসহ সিএনজি গাড়িটি আটক করে। স্থানীয়রা বিষয়টি তাকে অবহিত করলে তিনি ৯৯৯ এ ফোন করেন। এরই প্রেক্ষিতে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বখাটে আবদুল হক ও রেজাউল করিম এবং অপহরণকারি চক্রের কবল থেকে উদ্ধার হওয়া ছাত্রীকে রামু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যান। রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান- ৫ম শ্রেণি পড়–য়া ছাত্রীকে অপহরণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে আবদুল হককে ১ বছরের এবং রেজাউল করিমকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রহমান জানান- ছাত্রী অপহরণের ঘটনায় দুই বখাটের কারাদন্ড প্রদানের ঘটনায় এলাকার অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে স্বস্থি ফিরে এসেছে। উৎফুল্ল অভিভাবকরা জানান- এ গ্রামে ইভটিজিং নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। এভাবে হাতে-নাতে আটক ও সাজা দেয়ার ফলে এ ধরনের অপরাধ অনেকখানি কমে যাবে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে আর আতংকে থাকবে না।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×