হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুর বাঁকখালীতে নদীতে ডুবে প্রাণ হারিয়েছে ২ বোন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২২ এপ্রিল ২০২২, ০৪:০০ অপরাহ্ন

সোয়েব সাঈদ, রামু::

কক্সবাজারের রামুর বাঁকখালীতে নদীতে ডুবে প্রাণ হারিয়েছে ২ বোন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া গ্রামে।

নিহতরা শিশুরা হলো- ওই গ্রামের আবদুল করিমের মেয়ে তাসফিয়া নুর (৯) ও জান্নাতুল মাওয়া (৫)। এরা দুজনই রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এরমধ্যে তাসফিয়া নুর ৩য় শ্রেণিতে এবং জান্নাতুল মাওয়া শিশু শ্রেণিতে অধ্যয়নরত ছিলো।

ওই দুই ছাত্রীর বাবা আবদুল করিম জানান- শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০ টার দিকে তার মেয়ে সহ পাশর্^বর্তী আরো কয়েকজন শিশু গরুর জন্য ঘাস আনতে বাঁকখালীর চলে যান। কেটে নেয়া ঘাস বাঁকখালী নদীর পানিতে ধোয়ার জন্য গেলে ৪ জন শিশু পানিতে পড়ে যায়।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

স্থানীয় বাসিন্দা ওসমান গনি জানান- ৪ শিশুর নিখোঁজ হওয়ার খবর পেয়ে এলাকাবাসী নদীতে উদ্ধারে নেমে পড়ে। এক পর্যায়ে ২ শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হয় আরো ২শিশু। বেলা ১২টার দিকে তাসফিয়া নুর এবং বেলা সাড়ে ১২ টার দিকে জান্নাতুল মাওয়ার মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী।

খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো ঘটনাস্থলে যান।

এলাকাবাসী জানান- আবদুল করিম দম্পতি ২ কন্যা শিশু হারিয়ে এখন নিঃসন্তান হয়ে পড়েছেন। শিশু দুটির শোকে বার বার মূর্ছা যাচ্ছেন বাবা-মা সহ স্বজনরা। এনিয়ে পুরো এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুর বাঁকখালীতে নদীতে ডুবে প্রাণ হারিয়েছে ২ বোন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুর বাঁকখালীতে নদীতে ডুবে প্রাণ হারিয়েছে ২ বোন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২২ এপ্রিল ২০২২, ০৪:০০ অপরাহ্ন
Print Image
সোয়েব সাঈদ, রামু:: কক্সবাজারের রামুর বাঁকখালীতে নদীতে ডুবে প্রাণ হারিয়েছে ২ বোন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া গ্রামে। নিহতরা শিশুরা হলো- ওই গ্রামের আবদুল করিমের মেয়ে তাসফিয়া নুর (৯) ও জান্নাতুল মাওয়া (৫)। এরা দুজনই রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এরমধ্যে তাসফিয়া নুর ৩য় শ্রেণিতে এবং জান্নাতুল মাওয়া শিশু শ্রেণিতে অধ্যয়নরত ছিলো। ওই দুই ছাত্রীর বাবা আবদুল করিম জানান- শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০ টার দিকে তার মেয়ে সহ পাশর্^বর্তী আরো কয়েকজন শিশু গরুর জন্য ঘাস আনতে বাঁকখালীর চলে যান। কেটে নেয়া ঘাস বাঁকখালী নদীর পানিতে ধোয়ার জন্য গেলে ৪ জন শিশু পানিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা ওসমান গনি জানান- ৪ শিশুর নিখোঁজ হওয়ার খবর পেয়ে এলাকাবাসী নদীতে উদ্ধারে নেমে পড়ে। এক পর্যায়ে ২ শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হয় আরো ২শিশু। বেলা ১২টার দিকে তাসফিয়া নুর এবং বেলা সাড়ে ১২ টার দিকে জান্নাতুল মাওয়ার মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো ঘটনাস্থলে যান। এলাকাবাসী জানান- আবদুল করিম দম্পতি ২ কন্যা শিশু হারিয়ে এখন নিঃসন্তান হয়ে পড়েছেন। শিশু দুটির শোকে বার বার মূর্ছা যাচ্ছেন বাবা-মা সহ স্বজনরা। এনিয়ে পুরো এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×