হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুর মৌলভী বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকান ভষ্মিভূত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৫ ডিসেম্বর ২০২২, ০৬:২৫ অপরাহ্ন

সোয়েব সাঈদ, রামু::

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি মৌলভী বাজারে অগ্নিকান্ডে ৭টি দোকান ভষ্মিভ‚ত হয়েছে। রবিবার, ৪ ডিসেম্বর দিবাগত রাত দেড়টায় এ অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- হোসাইন আহমদের মুদি দোকান, জাফর আহমদের মুদি দোকান, মোহাম্মদ হোসাইনের কাঁচা মালের দোকান, ফয়জুল কবিরের কৃষি উপকরণের দোকান, আবদুল্লাহ আল মাসুমের চাউলের দোকান, মামুনের কুলিং কর্ণার ও আমির হোসেনের চায়ের দোকান।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন- আমির হোসেনের চায়ের দোকান থেকে রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত্র হয়। মূুহুর্তে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় কোন ব্যবসায়ি মালামালও বের করতে পারেননি।
বাজারের ব্যবসায়ি মিজানুর রহমান জানিয়েছেন- খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা অগ্নিকান্ডস্থলে পৌঁছলেও ততক্ষনে বাজারের ওই অংশে থাকা ৬টি দোকানের সবকটি পুড়ে যায়। তিনি আরো জানান- এ অগ্নিকান্ডে বাজারের এসব ব্যবসায়ি পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে।
রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা ও খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হক অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের তাৎক্ষনিক সহায়তা দিয়েছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুর মৌলভী বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকান ভষ্মিভূত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুর মৌলভী বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকান ভষ্মিভূত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৫ ডিসেম্বর ২০২২, ০৬:২৫ অপরাহ্ন
Print Image
সোয়েব সাঈদ, রামু:: কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি মৌলভী বাজারে অগ্নিকান্ডে ৭টি দোকান ভষ্মিভ‚ত হয়েছে। রবিবার, ৪ ডিসেম্বর দিবাগত রাত দেড়টায় এ অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- হোসাইন আহমদের মুদি দোকান, জাফর আহমদের মুদি দোকান, মোহাম্মদ হোসাইনের কাঁচা মালের দোকান, ফয়জুল কবিরের কৃষি উপকরণের দোকান, আবদুল্লাহ আল মাসুমের চাউলের দোকান, মামুনের কুলিং কর্ণার ও আমির হোসেনের চায়ের দোকান। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন- আমির হোসেনের চায়ের দোকান থেকে রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত্র হয়। মূুহুর্তে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় কোন ব্যবসায়ি মালামালও বের করতে পারেননি। বাজারের ব্যবসায়ি মিজানুর রহমান জানিয়েছেন- খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা অগ্নিকান্ডস্থলে পৌঁছলেও ততক্ষনে বাজারের ওই অংশে থাকা ৬টি দোকানের সবকটি পুড়ে যায়। তিনি আরো জানান- এ অগ্নিকান্ডে বাজারের এসব ব্যবসায়ি পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে। রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা ও খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হক অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের তাৎক্ষনিক সহায়তা দিয়েছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×