হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাশিয়াকে অস্ত্র দিলে উ. কোরিয়াকে মূল্য দিতে হবে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ০৬ সেপ্টেম্বর – হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়া যদি রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করে তবে পিয়ংইয়ংকে এর জন্য ‘মূল্য’ দিতে হবে। সম্ভাব্য অস্ত্র চুক্তির বিষয়ে পিয়ংইয়ং সঙ্গে মস্কোর আলোচনা চলছে বলে ওয়াশিংটন সতর্ক করার পর এই হুঁশিয়ারি দেওয়া হলো।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে উত্তর কোরিয়া এবং রাশিয়া অস্ত্র চুক্তির আলোচনার এগিয়ে নিচ্ছে। একটি সার্বভৌম রাষ্ট্রের অন্তর্গত অঞ্চল দখল করার চেষ্টার জন্য বা শস্যের সংরক্ষাণাগার এবং প্রধান শহরগুলোর বিভিন্ন অবকাঠামো আক্রমণ করার জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে তা উত্তর কোরিয়ার জন্য ভালো হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর জন্য তাদের মূল্য দিতে হবে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, রাশিয়ায় অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করার জন্য পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া সফরে যাওয়ার পরিকল্পনা করছেন কিম জং উন। ক্রেমলিন অবশ্য যুক্তরাষ্ট্রের এই দাবির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছিলেন, আমাদের নিষেধাজ্ঞা, রপ্তানি বিধিনিষেধ এবং এ সংক্রান্ত প্রভাবের কারণে ইউক্রেনের যুদ্ধে ব্যবহার যোগ্য অস্ত্রের জন্য রাশিয়া বিশ্বজুড়ে মরিয়া অনুসন্ধান করতে বাধ্য হচ্ছে। অস্ত্র পাঠানো হলে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার অংশীদারদের সাথে সমন্বয় করে প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেবে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৬ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাশিয়াকে অস্ত্র দিলে উ. কোরিয়াকে মূল্য দিতে হবে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাশিয়াকে অস্ত্র দিলে উ. কোরিয়াকে মূল্য দিতে হবে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৬ সেপ্টেম্বর – হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়া যদি রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করে তবে পিয়ংইয়ংকে এর জন্য ‘মূল্য’ দিতে হবে। সম্ভাব্য অস্ত্র চুক্তির বিষয়ে পিয়ংইয়ং সঙ্গে মস্কোর আলোচনা চলছে বলে ওয়াশিংটন সতর্ক করার পর এই হুঁশিয়ারি দেওয়া হলো। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে উত্তর কোরিয়া এবং রাশিয়া অস্ত্র চুক্তির আলোচনার এগিয়ে নিচ্ছে। একটি সার্বভৌম রাষ্ট্রের অন্তর্গত অঞ্চল দখল করার চেষ্টার জন্য বা শস্যের সংরক্ষাণাগার এবং প্রধান শহরগুলোর বিভিন্ন অবকাঠামো আক্রমণ করার জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে তা উত্তর কোরিয়ার জন্য ভালো হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর জন্য তাদের মূল্য দিতে হবে। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, রাশিয়ায় অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করার জন্য পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া সফরে যাওয়ার পরিকল্পনা করছেন কিম জং উন। ক্রেমলিন অবশ্য যুক্তরাষ্ট্রের এই দাবির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছিলেন, আমাদের নিষেধাজ্ঞা, রপ্তানি বিধিনিষেধ এবং এ সংক্রান্ত প্রভাবের কারণে ইউক্রেনের যুদ্ধে ব্যবহার যোগ্য অস্ত্রের জন্য রাশিয়া বিশ্বজুড়ে মরিয়া অনুসন্ধান করতে বাধ্য হচ্ছে। অস্ত্র পাঠানো হলে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার অংশীদারদের সাথে সমন্বয় করে প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেবে। সূত্র: বাংলানিউজআইএ/ ০৬ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×