হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাশিয়ার অধিকৃত শহরে ইউক্রেনের হামলায় নিহত ২০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন


মস্কো, ০৪ ফেব্রুয়ারি – রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় শহরে হামলা চালিয়েছে কিয়েভের বাহিনী। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ১০ জন। হামলার শিকার এই শহরের নাম লিসিচানস্ক।

২০২২ সালের গ্রীষ্মে শহরটি দখলে নেয় রাশিয়া। রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পূর্বাঞ্চলীয় শহর লিসিচানস্কে ইউক্রেনের গোলাবর্ষণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন বলে রাশিয়া শনিবার জানিয়েছে। এই হামলায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন এবং সেখানে উদ্ধার অভিযান চলছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

রাশিয়া আরও বলেছে, লিসিচানস্ক শহরের একটি বেকারিকে লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী এই হামলা চালায়। প্রতি সপ্তাহান্তে এই বেকারিতে বহু মানুষ ভিড় করে থাকেন।

এএফপি বলছে, ইউক্রেনের এই আক্রমণের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন দেশটির সঙ্গে রাশিয়ার যুদ্ধ প্রায় দুই বছর পূরণ করতে চলেছে। পূর্ব ইউক্রেনের লুগানস্ক অঞ্চলের লিসিচানস্ক শহরে মস্কোর আক্রমণের আগে জনসংখ্যা ছিল প্রায় ১ লাখ ১০ হাজার। ২০২২ সালের গ্রীষ্মে নৃশংস যুদ্ধের পরে শহরটি রাশিয়ান বাহিনীর হাতে চলে যায়।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, ‘লিসিচানস্কে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের কর্মীরা ধ্বংসস্তূপের নিচে থেকে ২০ জনের মৃতদেহ উদ্ধার করেছে।’

হামলার পর এক ভিডিওতে উদ্ধারকারীদের অন্ধকারে কাজ করতে দেখা যায়। মৃতদেহ বের করার পাশাপাশি আহত এক নারীকে জীবিত খুঁজে পান তারা। পরে তারা তাকে ব্যাপক ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে বের করে আনতে স্ট্রেচার ব্যবহার করেন।

মন্ত্রণালয় এর আগে বলেছিল, তারা ধ্বংসস্তূপের নিচ থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করেছে। রাত পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও সেসময় জানায় তারা।

লুগানস্কের মস্কো-নিযুক্ত গভর্নর লিওনিড পাসেচনিক জানান, লিসিচানস্কে একটি বেকারিকে লক্ষ্য করে এই হামলা করেছে ইউক্রেন। প্রতি সপ্তাহান্তে সেখানে তাজা রুটি পাওয়ার জন্য পরিচিত ছিল বেকারিটি।

এদিকে এই হামলায় পশ্চিমা অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি বলেছে, হামলার পর এখন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ‘দ্রুত এবং নিঃশর্ত নিন্দা’ জানাবে বলে আশা করছে তারা।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৪ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাশিয়ার অধিকৃত শহরে ইউক্রেনের হামলায় নিহত ২০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাশিয়ার অধিকৃত শহরে ইউক্রেনের হামলায় নিহত ২০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ০৪ ফেব্রুয়ারি – রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় শহরে হামলা চালিয়েছে কিয়েভের বাহিনী। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ১০ জন। হামলার শিকার এই শহরের নাম লিসিচানস্ক।২০২২ সালের গ্রীষ্মে শহরটি দখলে নেয় রাশিয়া। রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পূর্বাঞ্চলীয় শহর লিসিচানস্কে ইউক্রেনের গোলাবর্ষণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন বলে রাশিয়া শনিবার জানিয়েছে। এই হামলায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন এবং সেখানে উদ্ধার অভিযান চলছে।রাশিয়া আরও বলেছে, লিসিচানস্ক শহরের একটি বেকারিকে লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী এই হামলা চালায়। প্রতি সপ্তাহান্তে এই বেকারিতে বহু মানুষ ভিড় করে থাকেন।এএফপি বলছে, ইউক্রেনের এই আক্রমণের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন দেশটির সঙ্গে রাশিয়ার যুদ্ধ প্রায় দুই বছর পূরণ করতে চলেছে। পূর্ব ইউক্রেনের লুগানস্ক অঞ্চলের লিসিচানস্ক শহরে মস্কোর আক্রমণের আগে জনসংখ্যা ছিল প্রায় ১ লাখ ১০ হাজার। ২০২২ সালের গ্রীষ্মে নৃশংস যুদ্ধের পরে শহরটি রাশিয়ান বাহিনীর হাতে চলে যায়।রাশিয়ার জরুরি মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, ‘লিসিচানস্কে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের কর্মীরা ধ্বংসস্তূপের নিচে থেকে ২০ জনের মৃতদেহ উদ্ধার করেছে।’হামলার পর এক ভিডিওতে উদ্ধারকারীদের অন্ধকারে কাজ করতে দেখা যায়। মৃতদেহ বের করার পাশাপাশি আহত এক নারীকে জীবিত খুঁজে পান তারা। পরে তারা তাকে ব্যাপক ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে বের করে আনতে স্ট্রেচার ব্যবহার করেন।মন্ত্রণালয় এর আগে বলেছিল, তারা ধ্বংসস্তূপের নিচ থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করেছে। রাত পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও সেসময় জানায় তারা।লুগানস্কের মস্কো-নিযুক্ত গভর্নর লিওনিড পাসেচনিক জানান, লিসিচানস্কে একটি বেকারিকে লক্ষ্য করে এই হামলা করেছে ইউক্রেন। প্রতি সপ্তাহান্তে সেখানে তাজা রুটি পাওয়ার জন্য পরিচিত ছিল বেকারিটি।এদিকে এই হামলায় পশ্চিমা অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি বলেছে, হামলার পর এখন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ‘দ্রুত এবং নিঃশর্ত নিন্দা’ জানাবে বলে আশা করছে তারা।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৪ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×