হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হলফনামায় নেই ডিগ্রি, তবু নামের আগে ‘ডাক্তার’: জামায়াত প্রার্থীকে শোকজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন


ফেনী-৩, ৮ ফেব্রুয়ারি – ফেনী-৩ বা দাগনভূঞা ও সোনাগাজী আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী ফখরুদ্দিন আহম্মদ মানিককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করা হয়েছে। নির্বাচনী হলফনামায় উল্লেখ না থাকলেও প্রচারণায় নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করায় সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটির বিচারিক কর্মকর্তা সাজ্জাতুন নেছা এই নোটিশ প্রদান করেন।

গত বৃহস্পতিবার এই শোকজ নোটিশ জারি করা হলেও শনিবার সন্ধ্যায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জানাজানি হয়। নোটিশে উল্লেখ করা হয় যে নির্বাচনী আইন সহায়তা ও নির্বাচন পর্যবেক্ষক লিগ্যাল কমিটির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয় ফখরুদ্দিন মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যবহৃত তার পোস্টার ও লিফলেটসহ বিভিন্ন প্রচারণায় নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করছেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

অথচ তার দাখিলকৃত নির্বাচনী হলফনামায় এই ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতা বা পদবির উল্লেখ নেই যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নোটিশে আরও জানানো হয় এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হয়েও ‘ডাক্তার’ পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ। আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না সে বিষয়ে প্রার্থীর লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি রোববার বেলা সাড়ে ১১টায় ফেনীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এই কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াত নেতা ফখরুদ্দিন আহম্মদ মানিকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মিডিয়া প্রতিনিধি জানান যে শোকজের বিষয়টি সম্পর্কে তারা এখনো কিছু জানেন না।

এসএএস/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হলফনামায় নেই ডিগ্রি, তবু নামের আগে ‘ডাক্তার’: জামায়াত প্রার্থীকে শোকজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হলফনামায় নেই ডিগ্রি, তবু নামের আগে ‘ডাক্তার’: জামায়াত প্রার্থীকে শোকজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ফেনী-৩, ৮ ফেব্রুয়ারি – ফেনী-৩ বা দাগনভূঞা ও সোনাগাজী আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী ফখরুদ্দিন আহম্মদ মানিককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করা হয়েছে। নির্বাচনী হলফনামায় উল্লেখ না থাকলেও প্রচারণায় নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করায় সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটির বিচারিক কর্মকর্তা সাজ্জাতুন নেছা এই নোটিশ প্রদান করেন।গত বৃহস্পতিবার এই শোকজ নোটিশ জারি করা হলেও শনিবার সন্ধ্যায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জানাজানি হয়। নোটিশে উল্লেখ করা হয় যে নির্বাচনী আইন সহায়তা ও নির্বাচন পর্যবেক্ষক লিগ্যাল কমিটির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয় ফখরুদ্দিন মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যবহৃত তার পোস্টার ও লিফলেটসহ বিভিন্ন প্রচারণায় নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করছেন।অথচ তার দাখিলকৃত নির্বাচনী হলফনামায় এই ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতা বা পদবির উল্লেখ নেই যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নোটিশে আরও জানানো হয় এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হয়েও ‘ডাক্তার’ পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ। আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না সে বিষয়ে প্রার্থীর লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি রোববার বেলা সাড়ে ১১টায় ফেনীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এই কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াত নেতা ফখরুদ্দিন আহম্মদ মানিকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মিডিয়া প্রতিনিধি জানান যে শোকজের বিষয়টি সম্পর্কে তারা এখনো কিছু জানেন না।এসএএস/ ৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×