হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাশিয়ার জয় নিয়ে আত্মবিশ্বাসী পুতিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২ জুন ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


মস্কো, ০২ জুন – রাশিয়া ইউক্রেনে জয়লাভ করবে এবং সব জাতির শান্তি ও নিরাপত্তার জামিনদার হয়ে উঠবে সে ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো সন্দেহ নেই। খবর তাসের।

অর্ডার অব প্যাটারনাল গ্লোরি পুরস্কারপ্রাপ্ত একাধিক সন্তান থাকা এমন এক পরিবারের বাবা বলেন, ‘আন্তর্জাতিক শিশু দিবসে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে ব্যতিক্রমী বড় পরিবারগুলোর এক প্রতিনিধি রাশিয়ার বিজয়ে আস্থা প্রকাশ করেছেন। ‘আমি জানি যে বিজয় সর্বদা আমাদেরই হবে।

আরও পড়ুন

বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত

আমরাই জয়ী হব, দ্ব্যর্থহীনভাবে এ ক্ষেত্রে অন্য কোনো পথ নেই। আমি মনে করি যে শেষ পর্যন্ত আমাদের দেশ সব মানুষের, বিশ্বের সব দেশের শান্তি ও নিরাপত্তার জামিনদার হবে।’

এ ব্যাপারে পুতিন সহমত প্রকাশ করে বলেন, ‘এটা ঠিক। আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনই হবে। এতে কোনো সন্দেহ নেই।’

রাষ্ট্রপ্রধান উল্লেখ করেন যে, বিশেষ সামরিক অভিযান চলাকালে রাশিয়া ‘তাদের জমি, মানুষ এবং মূল্যবোধ রক্ষা করছে।’ তাই তারা অবশ্যই বিজয়ী হবে।

তিনি তার কথা পুনর্ব্যক্ত করে বলেন, এ বিজয়ের ব্যাপারে ‘কোনো সন্দেহ নেই, এটা বলার অপেক্ষা রাখে না।’

পুতিন বলেন, ‘এ সেনা সদস্যের বিশেষ সামরিক অভিযান জোন ছেড়ে চলে যাওয়ার সুযোগ ছিল কিন্তু তিনি সেখানে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এখন চিকিৎসা গ্রহণ করে তিনি যুদ্ধে ফিরে যেতে চান।

লোকটি সুস্থ হয়ে গেলে তার সেবা চালিয়ে যাওয়ার জন্য সত্যিই প্রস্তুত ছিল এমন কথা জানতে পেরে প্রেসিডেন্ট বলেন, আমার কাছে মনে হচ্ছে আপনি যা করতে পারেন তা করেছেন।

আমি যাচাই করে দেখেছি, আপনার একটি ভালো শিক্ষা এবং বিশেষায়িত ক্ষেত্র রয়েছে। আপনি যদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থায় থাকতে চান তা হলে আমরা সহজেই তা করতে পারি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

পরিশেষে পুতিন বলেন, ‘আমাকে এই বিষয়ে মন্ত্রীকে নির্দেশ দিতে দিন। আমরা সহজেই আপনার যে কোনো অনুরোধ পূরণ করব। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনি দেশের জন্য যা করেছেন তা মনে রাখব আমরা।

সূত্র: যুগান্তর
এম ইউ/০২ জুন ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::রাশিয়ার জয় নিয়ে আত্মবিশ্বাসী পুতিন first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাশিয়ার জয় নিয়ে আত্মবিশ্বাসী পুতিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাশিয়ার জয় নিয়ে আত্মবিশ্বাসী পুতিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২ জুন ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ০২ জুন – রাশিয়া ইউক্রেনে জয়লাভ করবে এবং সব জাতির শান্তি ও নিরাপত্তার জামিনদার হয়ে উঠবে সে ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো সন্দেহ নেই। খবর তাসের। অর্ডার অব প্যাটারনাল গ্লোরি পুরস্কারপ্রাপ্ত একাধিক সন্তান থাকা এমন এক পরিবারের বাবা বলেন, ‘আন্তর্জাতিক শিশু দিবসে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে ব্যতিক্রমী বড় পরিবারগুলোর এক প্রতিনিধি রাশিয়ার বিজয়ে আস্থা প্রকাশ করেছেন। ‘আমি জানি যে বিজয় সর্বদা আমাদেরই হবে। আমরাই জয়ী হব, দ্ব্যর্থহীনভাবে এ ক্ষেত্রে অন্য কোনো পথ নেই। আমি মনে করি যে শেষ পর্যন্ত আমাদের দেশ সব মানুষের, বিশ্বের সব দেশের শান্তি ও নিরাপত্তার জামিনদার হবে।’ এ ব্যাপারে পুতিন সহমত প্রকাশ করে বলেন, ‘এটা ঠিক। আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনই হবে। এতে কোনো সন্দেহ নেই।’ রাষ্ট্রপ্রধান উল্লেখ করেন যে, বিশেষ সামরিক অভিযান চলাকালে রাশিয়া ‘তাদের জমি, মানুষ এবং মূল্যবোধ রক্ষা করছে।’ তাই তারা অবশ্যই বিজয়ী হবে। তিনি তার কথা পুনর্ব্যক্ত করে বলেন, এ বিজয়ের ব্যাপারে ‘কোনো সন্দেহ নেই, এটা বলার অপেক্ষা রাখে না।’ পুতিন বলেন, ‘এ সেনা সদস্যের বিশেষ সামরিক অভিযান জোন ছেড়ে চলে যাওয়ার সুযোগ ছিল কিন্তু তিনি সেখানে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এখন চিকিৎসা গ্রহণ করে তিনি যুদ্ধে ফিরে যেতে চান। লোকটি সুস্থ হয়ে গেলে তার সেবা চালিয়ে যাওয়ার জন্য সত্যিই প্রস্তুত ছিল এমন কথা জানতে পেরে প্রেসিডেন্ট বলেন, আমার কাছে মনে হচ্ছে আপনি যা করতে পারেন তা করেছেন। আমি যাচাই করে দেখেছি, আপনার একটি ভালো শিক্ষা এবং বিশেষায়িত ক্ষেত্র রয়েছে। আপনি যদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থায় থাকতে চান তা হলে আমরা সহজেই তা করতে পারি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’ পরিশেষে পুতিন বলেন, ‘আমাকে এই বিষয়ে মন্ত্রীকে নির্দেশ দিতে দিন। আমরা সহজেই আপনার যে কোনো অনুরোধ পূরণ করব। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনি দেশের জন্য যা করেছেন তা মনে রাখব আমরা। সূত্র: যুগান্তর এম ইউ/০২ জুন ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::রাশিয়ার জয় নিয়ে আত্মবিশ্বাসী পুতিন first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×