হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক ড্রোন ঘাঁটিতে হামলার দাবি ইউক্রেনের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ আগস্ট ২০২৫, ১১:১৮ অপরাহ্ন


মস্কো, ০২ আগস্ট – রাশিয়ার কয়েকটি তেল স্থাপনা ও সামরিক ড্রোন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইউক্রেন। শনিবার রাশিয়ার প্রধান একটি তেল শোধনাগার ও বৈদ্যুতিক সামগ্রী উৎপাদনকারী কারখানাও নিশানা করা হয় বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইউএসএফ বলেছে, মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১০ মাইল) দক্ষিণ-পূর্বাঞ্চলের রিয়াজানে অবস্থিত তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এই হামলায় রুশ তেল শোধনাগারে আগুন ধরে গেছে।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের উত্তর-পূর্ব সীমান্ত ঘেঁষা রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের আনানেফ্তেপ্রোদুক্ট তেল সংরক্ষণ স্থাপনাতেও হামলা করা হয়েছে। তবে কীভাবে এসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে তথ্য জানায়নি ইউক্রেন।

তবে ইউক্রেনের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইউএসএফ মূলত ড্রোন ও দূরপাল্লার হামলায় বিশেষজ্ঞ। আর ওই হামলার বিষয়েও রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

এদিকে পৃথক বিবৃতিতে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ রাশিয়ার প্রিমোরস্কো-আখতারস্ক সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। এই ঘাঁটি থেকে প্রায়ই ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা চালানো হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার রাতভর ইউক্রেনের ছোড়া ৩৩৮টি ড্রোন ভূপাতিত করেছে রুশ সামরিক বাহিনী। অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার ছোড়া ৫৩টি ড্রোনের মাঝে অন্তত ৪৫টি ভূপাতিত করার দাবি করেছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০২ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক ড্রোন ঘাঁটিতে হামলার দাবি ইউক্রেনের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক ড্রোন ঘাঁটিতে হামলার দাবি ইউক্রেনের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ আগস্ট ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ০২ আগস্ট – রাশিয়ার কয়েকটি তেল স্থাপনা ও সামরিক ড্রোন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইউক্রেন। শনিবার রাশিয়ার প্রধান একটি তেল শোধনাগার ও বৈদ্যুতিক সামগ্রী উৎপাদনকারী কারখানাও নিশানা করা হয় বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইউএসএফ বলেছে, মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১০ মাইল) দক্ষিণ-পূর্বাঞ্চলের রিয়াজানে অবস্থিত তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এই হামলায় রুশ তেল শোধনাগারে আগুন ধরে গেছে।বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের উত্তর-পূর্ব সীমান্ত ঘেঁষা রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের আনানেফ্তেপ্রোদুক্ট তেল সংরক্ষণ স্থাপনাতেও হামলা করা হয়েছে। তবে কীভাবে এসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে তথ্য জানায়নি ইউক্রেন।তবে ইউক্রেনের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইউএসএফ মূলত ড্রোন ও দূরপাল্লার হামলায় বিশেষজ্ঞ। আর ওই হামলার বিষয়েও রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।এদিকে পৃথক বিবৃতিতে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ রাশিয়ার প্রিমোরস্কো-আখতারস্ক সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। এই ঘাঁটি থেকে প্রায়ই ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা চালানো হয়।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার রাতভর ইউক্রেনের ছোড়া ৩৩৮টি ড্রোন ভূপাতিত করেছে রুশ সামরিক বাহিনী। অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার ছোড়া ৫৩টি ড্রোনের মাঝে অন্তত ৪৫টি ভূপাতিত করার দাবি করেছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০২ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×