টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে অভিনব কায়দায় পেটের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের সময় মনোয়ারা বেগম (২৩) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। এ সময় তার পেট থেকে ১ হাজার ৫০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উখিয়ার রেজুখাল যৌথ চেকপোস্টে সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশিকালে তাকে আটক করা হয়। আটক মনোয়ারা বেগম টেকনাফ উপজেলার মুন্নার ডেল এলাকার মো. ওমর ফারুকের স্ত্রী।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ৩টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা রেজুখাল চেকপোস্টে পৌঁছালে বিজিবি’র তল্লাশিদল সেটিকে থামিয়ে নিয়মিত তল্লাশি চালায়। এ সময় সিএনজির যাত্রী মনোয়ারা বেগমের আচরণ ও শারীরিক মুভমেন্ট সন্দেহজনক মনে হলে নারী বিজিবি সদস্যদের সহায়তায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী তার পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে বিশেষ প্রক্রিয়ায় তার পায়ুপথ দিয়ে পেটের ভেতর লুকিয়ে রাখা ১ হাজার ৫০০ পিস বার্মিজ ইয়াবা বের করা হয়।
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত বার্মিজ ইয়াবাসহ তাকে সংশ্লিষ্ট উখিয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




মন্তব্য করুন