হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোগী সেজে মাদারীপুর সদর হাসপাতাল পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন


মাদারীপুর, ৪ মার্চ – সাধারণ রোগী সেজে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বুধবার সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সকালে তিনি বহির্বিভাগের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে সাধারণ রোগীর মতো চিকিৎসা নিতে যান।

এরপর তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় চিকিৎসকরা নির্ধারিত সময়ে উপস্থিত আছেন কি না, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে কি না, সে বিষয়ে তিনি খোঁজখবর নেন। জরুরি বিভাগ পরিদর্শনকালে এমপি জাহান্দার আলী মিয়া সেবার মান ও রোগীদের দ্রুত চিকিৎসা প্রাপ্তির বিষয়টি তদারকি করেন। পাশাপাশি তিনি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার মান, খাবারের গুণগত মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে তাদের সন্তুষ্টির কথা জানতে চান।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

পরিদর্শন শেষে সংসদ সদস্য জানান, তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষ যাতে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই ঝটিকা সফর। হাসপাতালের সামগ্রিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএএস/ ৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোগী সেজে মাদারীপুর সদর হাসপাতাল পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোগী সেজে মাদারীপুর সদর হাসপাতাল পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] মাদারীপুর, ৪ মার্চ – সাধারণ রোগী সেজে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বুধবার সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সকালে তিনি বহির্বিভাগের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে সাধারণ রোগীর মতো চিকিৎসা নিতে যান।এরপর তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় চিকিৎসকরা নির্ধারিত সময়ে উপস্থিত আছেন কি না, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে কি না, সে বিষয়ে তিনি খোঁজখবর নেন। জরুরি বিভাগ পরিদর্শনকালে এমপি জাহান্দার আলী মিয়া সেবার মান ও রোগীদের দ্রুত চিকিৎসা প্রাপ্তির বিষয়টি তদারকি করেন। পাশাপাশি তিনি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার মান, খাবারের গুণগত মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে তাদের সন্তুষ্টির কথা জানতে চান।পরিদর্শন শেষে সংসদ সদস্য জানান, তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষ যাতে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই ঝটিকা সফর। হাসপাতালের সামগ্রিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এসএএস/ ৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×