শহিদ রুবেল::
বিভিন্ন চোরাপথে ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। এই অপরাধ ঠেকাতে উখিয়া থানা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
মঙ্গলবার থেকে বুধবার ২৪ ঘন্টায় ক্যাম্প থেকে পালিয়ে আসাসহ বিভিন্ন অপরাধে ৩২ জনকে আটক করা হয়েছে। এইছাড়াও অপ্রাপ্তবয়স্ক চালকদেরও আইনের আওতায় আনা হচ্ছে।
উখিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, বিভিন্ন চোরাপথে ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন অপরাধ করছে রোহিঙ্গারা। এই অপরাধ ঠেকাতে উখিয়া থানার উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অভিযানে ক্যাম্প থেকে পালিয়ে যাওয়াসহ বিভিন্ন অপরাধে ৩২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ক্যাম্প ইনচার্জদের নিকট প্রেরণ করা হচ্ছে।
অফিসার ইনচার্জ আরো বলেন, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় টমটম ও সিএনজি চালনার মাধ্যমে দুর্ঘটনা ঘটাচ্ছে। এইসব অপ্রাপ্তবয়স্ক চালকদের ও আইনের আওতায় আনা হচ্ছে।
- বিজিবির বিশেষ অভিযানে পিস্তল ও চাকুসহ একজন আটক
- কক্সবাজার বিমানবন্দরে পিস্তলসহ যাত্রী আটক




মন্তব্য করুন