হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গাদের জন্য ২ কোটি ৬০ লাখ ডলারের সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ মার্চ ২০২৩, ০১:০৭ অপরাহ্ন




মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ২ কোটি ৬০ লাখ ডলারের নতুন মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (৭ মার্চ) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস মার্কিন সহায়তার কথা ঘোষণা করেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

নেড প্রাইস বলেন, ‘নতুন এই তহবিল মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তের দুই পাশে অবস্থান করা রোহিঙ্গা সম্প্রদায়ের জীবন রক্ষায় যারা আমাদের অংশীদার তাদের কাজকে সহায়তা দেবে।

তিনি বলেন, ২০১৭ সালের আগস্ট থেকে এ তহবিল ঘোষণা পর্যন্ত রোহিঙ্গাদের জন্য ২১০ কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক চাহিদাগুলো পূরণে তাদের ৮৭ কোটি ৬০ লাখ ডলার প্রয়োজন। অনুদান কমে যাওয়ায় রোহিঙ্গাদের খাদ্যের পরিমাণ কমিয়ে দিতে তারা বাধ্য হচ্ছেন।

মিয়ানমারে সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর বেশির ভাগ সদস্যই বাংলাদেশের বিভিন্ন আশ্রয়শিবিরে অবস্থান করছেন। এই সংখ্যা ১১ লাখেরও বেশি।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্বাচনের পর সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান নিয়েছে। এই হামলা বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের একটি সৃষ্টি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গাদের জন্য ২ কোটি ৬০ লাখ ডলারের সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গাদের জন্য ২ কোটি ৬০ লাখ ডলারের সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ মার্চ ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ২ কোটি ৬০ লাখ ডলারের নতুন মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (৭ মার্চ) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস মার্কিন সহায়তার কথা ঘোষণা করেন। নেড প্রাইস বলেন, ‘নতুন এই তহবিল মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তের দুই পাশে অবস্থান করা রোহিঙ্গা সম্প্রদায়ের জীবন রক্ষায় যারা আমাদের অংশীদার তাদের কাজকে সহায়তা দেবে। তিনি বলেন, ২০১৭ সালের আগস্ট থেকে এ তহবিল ঘোষণা পর্যন্ত রোহিঙ্গাদের জন্য ২১০ কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক চাহিদাগুলো পূরণে তাদের ৮৭ কোটি ৬০ লাখ ডলার প্রয়োজন। অনুদান কমে যাওয়ায় রোহিঙ্গাদের খাদ্যের পরিমাণ কমিয়ে দিতে তারা বাধ্য হচ্ছেন। মিয়ানমারে সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর বেশির ভাগ সদস্যই বাংলাদেশের বিভিন্ন আশ্রয়শিবিরে অবস্থান করছেন। এই সংখ্যা ১১ লাখেরও বেশি। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্বাচনের পর সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান নিয়েছে। এই হামলা বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের একটি সৃষ্টি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×