হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে চলছে রক্তের হোলি খেলা, একদিনে ২ খুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:২২ অপরাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত যুবকের নাম মো. হুজিত উল্লাহ (৩৪)। তিনি ওই ব্লকের বাসিন্দা ফয়জুল করিমের ছেলে।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে ওই ক্যাম্পে একটি চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন হুজিত উল্লাহ। এক পর্যায়ে ছয়-সাতজন মুখোশধারী সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় এবং কিছু দূর নেওয়ার পর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার মাথায় গুলি করে হত্যা করে মৃত্যু নিশ্চিতের পর লাশ ফেলে রেখে চলে যায়। খবরটি শোনার পর থানা পুলিশ ও এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে। কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, পুলিশ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে পুলিশের ধারণা। ঘটনায় জড়িত চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এর আগে গতকাল শুক্রবার ২০ নম্বর ক্যাম্পের ব্লক-এম/২৭ ব্লকে সাবেক মাঝি করিম উল্লাহকে (৩৭) নিজ বসতঘর থেকে তুলে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে চলছে রক্তের হোলি খেলা, একদিনে ২ খুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে চলছে রক্তের হোলি খেলা, একদিনে ২ খুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
Print Image
সাঈদ মুহাম্মদ আনোয়ার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম মো. হুজিত উল্লাহ (৩৪)। তিনি ওই ব্লকের বাসিন্দা ফয়জুল করিমের ছেলে। শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে ওই ক্যাম্পে একটি চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন হুজিত উল্লাহ। এক পর্যায়ে ছয়-সাতজন মুখোশধারী সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় এবং কিছু দূর নেওয়ার পর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার মাথায় গুলি করে হত্যা করে মৃত্যু নিশ্চিতের পর লাশ ফেলে রেখে চলে যায়। খবরটি শোনার পর থানা পুলিশ ও এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে। কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, পুলিশ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে পুলিশের ধারণা। ঘটনায় জড়িত চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এর আগে গতকাল শুক্রবার ২০ নম্বর ক্যাম্পের ব্লক-এম/২৭ ব্লকে সাবেক মাঝি করিম উল্লাহকে (৩৭) নিজ বসতঘর থেকে তুলে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×