হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপে প্রধান বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ২০১৭ সালে এবং তারও আগে রোহিঙ্গাদের জীবন বাচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল।

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে কোন রোহিঙ্গা আর বাংলাদেশে প্রবেশ না করে।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায়বিচার এবং জবাবদিহি নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দেন ড. ইউনূস। তিনি বলেন, সমস্যা মিয়ানমারে সৃষ্টি, সমাধানও সেখানেই।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশ এখন স্থিতিশীল আছে, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
Print Image
রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপে প্রধান বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ২০১৭ সালে এবং তারও আগে রোহিঙ্গাদের জীবন বাচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে কোন রোহিঙ্গা আর বাংলাদেশে প্রবেশ না করে। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায়বিচার এবং জবাবদিহি নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দেন ড. ইউনূস। তিনি বলেন, সমস্যা মিয়ানমারে সৃষ্টি, সমাধানও সেখানেই। প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশ এখন স্থিতিশীল আছে, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×