হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা যুবকের প্রেমের ফাঁদ, উখিয়া থেকে চট্রগ্রামের স্কুলছাত্রী উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১০:০২ অপরাহ্ন

নগরের হালিশহর এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে তিন মাস পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এক ‘বাঙালি সেজে’ এক রোহিঙ্গা যুবক তাকে প্রেমের ফাঁদে ফেলে কক্সবাজারে নিয়ে আটকে রেখেছিল বলে জানিয়েছে পিবিআই।

বুধবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মুছারখোলা চাকমা পাড়া এলাকার একটি বাসা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

অভিযুক্ত তরুণের নাম আল মামুন প্রকাশ আফবিয়া (২০)। তিনি উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের ইস্ট ক্যাম্পের বাসিন্দা।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

পিবিআই জানায়, গত ১৯ মে কোচিংয়ে যাওয়ার পথে নগরের হালিশহর থেকে মেয়েটিকে নিয়ে যায় আল মামুন। পরে ২ জুন অপহরণের অভিযোগে মেয়েটির মা চট্টগ্রামের আদালতে মামলা করেন। আদালত পিবিআইকে উদ্ধারের নির্দেশ দেন।

পিবিআই চট্টগ্রাম নগর ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মো. মহসীন চৌধুরী জানান, তদন্তে নেমে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের মুছারখোলা চাকমা পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় মেয়েটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় তারা। সে বারবার অবস্থান পরিবর্তন করছিল। পরে বুধবার রাতে মেয়েটিকে উদ্ধার করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা যুবকের প্রেমের ফাঁদ, উখিয়া থেকে চট্রগ্রামের স্কুলছাত্রী উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা যুবকের প্রেমের ফাঁদ, উখিয়া থেকে চট্রগ্রামের স্কুলছাত্রী উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১০:০২ অপরাহ্ন
Print Image
নগরের হালিশহর এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে তিন মাস পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এক ‘বাঙালি সেজে’ এক রোহিঙ্গা যুবক তাকে প্রেমের ফাঁদে ফেলে কক্সবাজারে নিয়ে আটকে রেখেছিল বলে জানিয়েছে পিবিআই। বুধবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মুছারখোলা চাকমা পাড়া এলাকার একটি বাসা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত তরুণের নাম আল মামুন প্রকাশ আফবিয়া (২০)। তিনি উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের ইস্ট ক্যাম্পের বাসিন্দা। পিবিআই জানায়, গত ১৯ মে কোচিংয়ে যাওয়ার পথে নগরের হালিশহর থেকে মেয়েটিকে নিয়ে যায় আল মামুন। পরে ২ জুন অপহরণের অভিযোগে মেয়েটির মা চট্টগ্রামের আদালতে মামলা করেন। আদালত পিবিআইকে উদ্ধারের নির্দেশ দেন। পিবিআই চট্টগ্রাম নগর ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মো. মহসীন চৌধুরী জানান, তদন্তে নেমে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের মুছারখোলা চাকমা পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় মেয়েটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় তারা। সে বারবার অবস্থান পরিবর্তন করছিল। পরে বুধবার রাতে মেয়েটিকে উদ্ধার করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×