হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লাইফ সাপোর্টে সংগীতশিল্পী জুয়েল – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৯ জুলাই ২০২৪, ০১:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৫ জুলাই – ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। গত ২৩ জুলাই রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেন।

জুয়েলের শারীরিক অবস্থার সর্বশেষ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন তার স্ত্রী সঙ্গীতা। তিনি বলেন, ‘দোয়া করবেন সে যেন লাইফ সাপোর্ট থেকে ফিরে আসতে পারে। তার প্লাটিলেট কমে গেছে, রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে গেছে।’

ব্যান্ডসংগীতের বিপুল জনপ্রিয়তার সময়ে ঠান্ডা ধাচের গান নিয়ে হাজির হয়েছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল। বাবার চাকরি সূত্রে শৈশব-কৈশোরে তিনি দেশের নানা জায়গায় কাটিয়েছেন। মা-বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন তিনি।

আরও পড়ুন

ঢাকায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে সঞ্জয় দেব

১৯৮৬ সালে ঢাকায় আসেন জুয়েল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এভাবেই একসময় গানে জড়িয়ে যান জুয়েল। ১৯৯২ সালে বের হয় তার প্রথম অ্যালবাম। এরপর বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল ‘এক বিকেলে’ অ্যালবামটি। তার বেশিরভাগ গানের সুরকার ছিলেন প্রয়াত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু। জুয়েল দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। দেশ-বিদেশে তার চিকিৎসা চলছিল।

আইএ/ ২৫ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

লাইফ সাপোর্টে সংগীতশিল্পী জুয়েল – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লাইফ সাপোর্টে সংগীতশিল্পী জুয়েল – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৯ জুলাই ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ জুলাই – ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। গত ২৩ জুলাই রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেন।জুয়েলের শারীরিক অবস্থার সর্বশেষ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন তার স্ত্রী সঙ্গীতা। তিনি বলেন, ‘দোয়া করবেন সে যেন লাইফ সাপোর্ট থেকে ফিরে আসতে পারে। তার প্লাটিলেট কমে গেছে, রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে গেছে।’ব্যান্ডসংগীতের বিপুল জনপ্রিয়তার সময়ে ঠান্ডা ধাচের গান নিয়ে হাজির হয়েছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল। বাবার চাকরি সূত্রে শৈশব-কৈশোরে তিনি দেশের নানা জায়গায় কাটিয়েছেন। মা-বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন তিনি।১৯৮৬ সালে ঢাকায় আসেন জুয়েল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এভাবেই একসময় গানে জড়িয়ে যান জুয়েল। ১৯৯২ সালে বের হয় তার প্রথম অ্যালবাম। এরপর বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল ‘এক বিকেলে’ অ্যালবামটি। তার বেশিরভাগ গানের সুরকার ছিলেন প্রয়াত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু। জুয়েল দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। দেশ-বিদেশে তার চিকিৎসা চলছিল।আইএ/ ২৫ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×