হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, মহাসড়ক অবরোধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন


লালমনিরহাট, ৯ ফেব্রুয়ারি – লালমনিরহাট-১ (হাতীবান্ধা–পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে এই হামলার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিহাব আহম্মেদের গাড়িবহর জোড়াপুকুর এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

এতে প্রার্থীর ব্যক্তিগত গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রার্থীসহ তাঁর কয়েকজন কর্মী-সমর্থক আহত হন বলে অভিযোগ উঠেছে। হামলার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ সমর্থকরা বুড়িমারী–পাটগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়লে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতীবান্ধা থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদ এই ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানিয়েছেন, প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং অবরোধ তুলে নেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসএএস/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, মহাসড়ক অবরোধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, মহাসড়ক অবরোধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লালমনিরহাট, ৯ ফেব্রুয়ারি – লালমনিরহাট-১ (হাতীবান্ধা–পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে এই হামলার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিহাব আহম্মেদের গাড়িবহর জোড়াপুকুর এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।এতে প্রার্থীর ব্যক্তিগত গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রার্থীসহ তাঁর কয়েকজন কর্মী-সমর্থক আহত হন বলে অভিযোগ উঠেছে। হামলার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ সমর্থকরা বুড়িমারী–পাটগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়লে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতীবান্ধা থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছায়।স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদ এই ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানিয়েছেন, প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং অবরোধ তুলে নেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।এসএএস/ ৯ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×