হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত, দীর্ঘ যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন


বৈরুত, ১৫ মার্চ – দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার গভীর রাতে বিনত জবেইল জেলার বুর্জ কালাউইয়াহ গ্রামে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হামলায় কর্তব্যরত চিকিৎসক প্যারামেডিক এবং নার্সরা প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনের গাজার মতো লেবাননেও চিকিৎসাকর্মী ও হাসপাতালকে লক্ষ্যবস্তু করার এই ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার দেওয়া এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত ২ মার্চ থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলায় লেবাননে এখন পর্যন্ত অন্তত ২৬ জন প্যারামেডিক নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ পরিচালনার সময় অ্যাম্বুলেন্স কর্মীদের ওপর বারবার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরুর পর থেকে শুধু লেবাননেই ৭৭৩ জন নিহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদক হেইডি পেট জানিয়েছেন নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বৈরুতসহ পুরো লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে।

বর্তমান সংঘাতময় পরিস্থিতি নিরসনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তিনি ইসরায়েলকে এই সুযোগ কাজে লাগিয়ে হামলা বন্ধ করার এবং হিজবুল্লাহকে তাদের কার্যক্রম স্থগিত করার আহ্বান জানান।

অন্যদিকে ইরানের পক্ষ থেকেও ইসরায়েলে গুচ্ছ বা ক্লাস্টার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। আল জাজিরার প্রতিবেদক ররি চ্যাল্যান্ডস জানিয়েছেন ইরান গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে এই ক্ষেপণাস্ত্র ছুড়ছে।

শনিবার জেরুজালেম এবং গ্যালিলি অঞ্চলে সাইরেন বেজে ওঠে ও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র ঠেকাতে বেশ বেগ পাচ্ছে।

এনএন/ ১৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত, দীর্ঘ যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত, দীর্ঘ যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বৈরুত, ১৫ মার্চ – দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার গভীর রাতে বিনত জবেইল জেলার বুর্জ কালাউইয়াহ গ্রামে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হামলায় কর্তব্যরত চিকিৎসক প্যারামেডিক এবং নার্সরা প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনের গাজার মতো লেবাননেও চিকিৎসাকর্মী ও হাসপাতালকে লক্ষ্যবস্তু করার এই ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।শনিবার দেওয়া এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত ২ মার্চ থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলায় লেবাননে এখন পর্যন্ত অন্তত ২৬ জন প্যারামেডিক নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ পরিচালনার সময় অ্যাম্বুলেন্স কর্মীদের ওপর বারবার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরুর পর থেকে শুধু লেবাননেই ৭৭৩ জন নিহত হয়েছেন।আল জাজিরার প্রতিবেদক হেইডি পেট জানিয়েছেন নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বৈরুতসহ পুরো লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে।বর্তমান সংঘাতময় পরিস্থিতি নিরসনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তিনি ইসরায়েলকে এই সুযোগ কাজে লাগিয়ে হামলা বন্ধ করার এবং হিজবুল্লাহকে তাদের কার্যক্রম স্থগিত করার আহ্বান জানান।অন্যদিকে ইরানের পক্ষ থেকেও ইসরায়েলে গুচ্ছ বা ক্লাস্টার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। আল জাজিরার প্রতিবেদক ররি চ্যাল্যান্ডস জানিয়েছেন ইরান গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে এই ক্ষেপণাস্ত্র ছুড়ছে।শনিবার জেরুজালেম এবং গ্যালিলি অঞ্চলে সাইরেন বেজে ওঠে ও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র ঠেকাতে বেশ বেগ পাচ্ছে।এনএন/ ১৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×