হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লোহাগাড়ায় অনলাইন জুয়া খেলায় আসক্ত,ঋণের দায়ে আত্মহত্যা করল যুবক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে।

২৭ এপ্রিল (শনিবার) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে বটতলী স্টেশনে ডাঃ মাহমুদুর রহমানের ভাড়াটিয়া বাসা থেকে তার ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহতের নাম পিপুল দে(২৭)। তিনি চন্দনাইশ উপজেলার কাঞ্চনগর এলাকার জগদিশ দে পুত্র এবং তিনি ইউনাইটেড কনজুমান প্রোডাক্ট লোহাগাড়া মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সদরে বটতলী স্টেশনে লোহাগাড়া জেনারেল হাসপাতালের পার্শ্বে ডাঃ মাহমুদুর রহমানের ভাড়াটিয়া বাসায় থাকতেন পিপুল দে। কিছুদিন ধরে মোবাইলে অনলাইন জোয়া খেলায় আসক্ত ছিল।বিষয়টি তার মামা জানতে পারলে মামা-ভাগিনার সাথে নিয়ে ঝগড়াঝাঁটি হয়েছিল। শুক্রবার রাতেও তার ভাগিনাকে মামা বকাঝকা করে।ওইদিন রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

নিহতের মামা নিখিল দে জানান,তার ভাগিনা কিছুদিন ধরে অনলাইন জোয়া খেলায় আসক্ত ছিল।গতকাল রাতেও তাকে এসব কাজ থেকে বিরত থাকতে নিষেধ করে,বকাঝকা করে।প্রতিদিনের ন্যায় রাতে ভাগিনা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তাকে অনেকবার কল দিলে রিসিভ করছিলনা। পরে বাসায় গিয়ে দেখি রুমে ভিতরের বন্ধ। কোন সাড়াশব্দ নেই। তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দিই। দরজা ভেঙ্গে রুমে ঢুকে ঝুলন্ত অবস্থায় ভাগিনার লাশ দেখতে পাই।

নিহতের বাবা জগদিশ দে জানান,আমার ছেলে তার মামার সাথে থাকে। মামার সাথে কিছুদিন ধরে ঝগড়াঝাঁটি হতো।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলি নোমান, লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম, এসআই পারভেজ।

ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান,ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লোহাগাড়ায় অনলাইন জুয়া খেলায় আসক্ত,ঋণের দায়ে আত্মহত্যা করল যুবক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লোহাগাড়ায় অনলাইন জুয়া খেলায় আসক্ত,ঋণের দায়ে আত্মহত্যা করল যুবক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫১ অপরাহ্ন
Print Image
চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে। ২৭ এপ্রিল (শনিবার) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে বটতলী স্টেশনে ডাঃ মাহমুদুর রহমানের ভাড়াটিয়া বাসা থেকে তার ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহতের নাম পিপুল দে(২৭)। তিনি চন্দনাইশ উপজেলার কাঞ্চনগর এলাকার জগদিশ দে পুত্র এবং তিনি ইউনাইটেড কনজুমান প্রোডাক্ট লোহাগাড়া মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত। স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সদরে বটতলী স্টেশনে লোহাগাড়া জেনারেল হাসপাতালের পার্শ্বে ডাঃ মাহমুদুর রহমানের ভাড়াটিয়া বাসায় থাকতেন পিপুল দে। কিছুদিন ধরে মোবাইলে অনলাইন জোয়া খেলায় আসক্ত ছিল।বিষয়টি তার মামা জানতে পারলে মামা-ভাগিনার সাথে নিয়ে ঝগড়াঝাঁটি হয়েছিল। শুক্রবার রাতেও তার ভাগিনাকে মামা বকাঝকা করে।ওইদিন রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহতের মামা নিখিল দে জানান,তার ভাগিনা কিছুদিন ধরে অনলাইন জোয়া খেলায় আসক্ত ছিল।গতকাল রাতেও তাকে এসব কাজ থেকে বিরত থাকতে নিষেধ করে,বকাঝকা করে।প্রতিদিনের ন্যায় রাতে ভাগিনা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তাকে অনেকবার কল দিলে রিসিভ করছিলনা। পরে বাসায় গিয়ে দেখি রুমে ভিতরের বন্ধ। কোন সাড়াশব্দ নেই। তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দিই। দরজা ভেঙ্গে রুমে ঢুকে ঝুলন্ত অবস্থায় ভাগিনার লাশ দেখতে পাই। নিহতের বাবা জগদিশ দে জানান,আমার ছেলে তার মামার সাথে থাকে। মামার সাথে কিছুদিন ধরে ঝগড়াঝাঁটি হতো। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলি নোমান, লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম, এসআই পারভেজ। ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান,ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×