হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শখের বাইক নিয়ে আসা হলো না কক্সবাজার, পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

লোহাগাড়ায় পিকআপের ধাক্কায় তানভির জামান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মীর বাড়ির বদিউজ্জামানের পুত্র। শুক্রবার (১৯ এপ্রিল) জুমার নামাজের পর নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে তারা কয়েকজন বন্ধু মোটরসাইকেল যোগে কক্সবাজার যাচ্ছিলেন। রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন এলাকায় পৌঁছলে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তানভিরকে পেছনে ধাক্কা দেয়।

এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরতর আহত হয়। সহযাত্রীরা তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তানভির স্থানীয় একটি ফিলিং স্টেশনের হিসাব বিভাগে চাকরি করতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তানভির জামান সবার বড়।

দোহাজারী হাইওয়ে থানান অফিসার ইনচার্জ খান মুহাম্মদ এরফান জানান, পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি তাদেরকে কেউ অবগত করেনি।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শখের বাইক নিয়ে আসা হলো না কক্সবাজার, পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শখের বাইক নিয়ে আসা হলো না কক্সবাজার, পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
Print Image
লোহাগাড়ায় পিকআপের ধাক্কায় তানভির জামান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মীর বাড়ির বদিউজ্জামানের পুত্র। শুক্রবার (১৯ এপ্রিল) জুমার নামাজের পর নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে তারা কয়েকজন বন্ধু মোটরসাইকেল যোগে কক্সবাজার যাচ্ছিলেন। রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন এলাকায় পৌঁছলে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তানভিরকে পেছনে ধাক্কা দেয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরতর আহত হয়। সহযাত্রীরা তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তানভির স্থানীয় একটি ফিলিং স্টেশনের হিসাব বিভাগে চাকরি করতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তানভির জামান সবার বড়। দোহাজারী হাইওয়ে থানান অফিসার ইনচার্জ খান মুহাম্মদ এরফান জানান, পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি তাদেরকে কেউ অবগত করেনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×