হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শপথ নিলেন মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন


কুয়ালালামপুর, ৩১ জানুয়ারি – মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে শপথ নিলেন ধনকুবের সুলতান ইব্রাহিম। তিনি মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জোহোরের সুলতান ছিলেন।

মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে অভিষেক ঘটলো তার। ৬৫ বছর বয়সী সুলতান দেশটির চক্রাকার রাজ ব্যবস্থার অধীনেই বুধবার (৩১ জানুয়ারি) নতুন রাজা হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি।

পরে অফিসের ঘোষণাপত্রে স্বাক্ষরও করেছেন তিনি। এসময় অন্যান্য রাজপরিবার, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নতুন রাজার জন্য একটি রাজ্যাভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

দেশটির অন্যতম ধনী ব্যক্তি সুলতান ইব্রাহিম। তার ব্যবসায়িক সাম্রাজ্য রিয়েল এস্টেট থেকে শুরু করে টেলিকম এবং পাওয়ার প্লান্ট পর্যন্ত বিস্তৃত। এই রাজার আনোয়ারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

বিশ্লেষকরা মনে করেছেন, তার শাসন শক্তিশালী ইসলামি বিরোধিতার মুখোমুখি হওয়া আনোয়ারের ঐক্য সরকারকে আরও শক্তিশালী করবে।

১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মালয়েশিয়া। এর পর থেকে জাতিগত মালয় রাজ্যের নয়জন শাসক এই ধরনের ব্যবস্থার অধীনে পাঁচ বছরের জন্য রাজা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ধরনের শাসন ব্যবস্থা বিশ্বে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়াতেই রয়েছে। দেশটিতে মোট রাজ্য ১৩টি। এর মধ্যে রাজকীয় পরিবার রয়েছে মাত্র নয়টিতে। তাদের মধ্যে কিছু পরিবারের শিকড় শতাব্দী প্রাচীন মালয় রাজ্যের সঙ্গে সংযুক্ত। ব্রিটিশরা মালয় রাজ্যগুলো একত্রিত না করা পর্যন্ত সেগুলোর প্রত্যেকটি স্বাধীন রাষ্ট্র ছিল।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩১ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শপথ নিলেন মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শপথ নিলেন মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কুয়ালালামপুর, ৩১ জানুয়ারি – মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে শপথ নিলেন ধনকুবের সুলতান ইব্রাহিম। তিনি মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জোহোরের সুলতান ছিলেন।মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে অভিষেক ঘটলো তার। ৬৫ বছর বয়সী সুলতান দেশটির চক্রাকার রাজ ব্যবস্থার অধীনেই বুধবার (৩১ জানুয়ারি) নতুন রাজা হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি।পরে অফিসের ঘোষণাপত্রে স্বাক্ষরও করেছেন তিনি। এসময় অন্যান্য রাজপরিবার, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নতুন রাজার জন্য একটি রাজ্যাভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।দেশটির অন্যতম ধনী ব্যক্তি সুলতান ইব্রাহিম। তার ব্যবসায়িক সাম্রাজ্য রিয়েল এস্টেট থেকে শুরু করে টেলিকম এবং পাওয়ার প্লান্ট পর্যন্ত বিস্তৃত। এই রাজার আনোয়ারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।বিশ্লেষকরা মনে করেছেন, তার শাসন শক্তিশালী ইসলামি বিরোধিতার মুখোমুখি হওয়া আনোয়ারের ঐক্য সরকারকে আরও শক্তিশালী করবে।১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মালয়েশিয়া। এর পর থেকে জাতিগত মালয় রাজ্যের নয়জন শাসক এই ধরনের ব্যবস্থার অধীনে পাঁচ বছরের জন্য রাজা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ধরনের শাসন ব্যবস্থা বিশ্বে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়াতেই রয়েছে। দেশটিতে মোট রাজ্য ১৩টি। এর মধ্যে রাজকীয় পরিবার রয়েছে মাত্র নয়টিতে। তাদের মধ্যে কিছু পরিবারের শিকড় শতাব্দী প্রাচীন মালয় রাজ্যের সঙ্গে সংযুক্ত। ব্রিটিশরা মালয় রাজ্যগুলো একত্রিত না করা পর্যন্ত সেগুলোর প্রত্যেকটি স্বাধীন রাষ্ট্র ছিল।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ৩১ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×