হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শহিদুল আলমের জাহাজের উপর দিয়ে উড়ে যাচ্ছে সামরিক বিমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন


ঢাকা, ০৬ অক্টোবর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে মানবিক বার্তা নিয়ে অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক উদ্যোগ ‘ফ্রিডম ফ্লোটিলা’। এই বহরের সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’-এ রয়েছেন বাংলাদেশি বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম।

রোববার (৫ অক্টোবর) গাজা উপকূলে পৌঁছানোর কথা থাকলেও সেখানে পোঁছাতে আরও দেরি হবে বলে তিনি আগেই জানিয়েছেন। শহিদুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সেখানকার পরিস্থিতি জানালেও, এবার বার্তা দিলেন তার সহযাত্রীরা।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

যাত্রাপথের অভিজ্ঞতা জানাতে গিয়ে ফ্লোটিলার সদস্যরা নিজেদের আশা, উদ্বেগ ও সংকল্পের কথা জানিয়েছেন।

জাহাজে থাকা এক সহযাত্রী তাদের উদ্বেগের কথা জানিয়ে বলেন, আমাদের জাহাজের উপর দিয়ে বেশ কয়েকটি সামরিক বিমান উড়ে যাচ্ছে। যা বেশ অপ্রয়োজনীয়।

তিনি মনে করেন, বিমানগুলি হয়তো তাদের সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করছে। তবে তারা নিশ্চিত নন যে বিমানগুলি ইসরায়েলি কিনা। তবে তাদের ধারণা, ভয় দেখাতে তারা এমন করছে।

আরেক যাত্রী গাজায় পৌঁছানোর আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেন, গাজা সম্পর্কে আমি অনেক পড়েছি, শুনেছি। কিন্তু যদি সত্যি সেখানে যেতে পারি, তো বিষয়টা অসাধারণ হবে। আমি জানি এটি ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস, আমরা এটি পুনর্নির্মাণ করতে পারব। আমি বিশ্বাস করি যে এই গণহত্যা শেষ হতে পারে।

উল্লেখ্য, এই ফ্লোটিলা অবরোধ ভাঙার পাশাপাশি গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে বৈশ্বিক মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৬ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শহিদুল আলমের জাহাজের উপর দিয়ে উড়ে যাচ্ছে সামরিক বিমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শহিদুল আলমের জাহাজের উপর দিয়ে উড়ে যাচ্ছে সামরিক বিমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ অক্টোবর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে মানবিক বার্তা নিয়ে অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক উদ্যোগ ‘ফ্রিডম ফ্লোটিলা’। এই বহরের সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’-এ রয়েছেন বাংলাদেশি বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম।রোববার (৫ অক্টোবর) গাজা উপকূলে পৌঁছানোর কথা থাকলেও সেখানে পোঁছাতে আরও দেরি হবে বলে তিনি আগেই জানিয়েছেন। শহিদুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সেখানকার পরিস্থিতি জানালেও, এবার বার্তা দিলেন তার সহযাত্রীরা।যাত্রাপথের অভিজ্ঞতা জানাতে গিয়ে ফ্লোটিলার সদস্যরা নিজেদের আশা, উদ্বেগ ও সংকল্পের কথা জানিয়েছেন।জাহাজে থাকা এক সহযাত্রী তাদের উদ্বেগের কথা জানিয়ে বলেন, আমাদের জাহাজের উপর দিয়ে বেশ কয়েকটি সামরিক বিমান উড়ে যাচ্ছে। যা বেশ অপ্রয়োজনীয়।তিনি মনে করেন, বিমানগুলি হয়তো তাদের সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করছে। তবে তারা নিশ্চিত নন যে বিমানগুলি ইসরায়েলি কিনা। তবে তাদের ধারণা, ভয় দেখাতে তারা এমন করছে।আরেক যাত্রী গাজায় পৌঁছানোর আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেন, গাজা সম্পর্কে আমি অনেক পড়েছি, শুনেছি। কিন্তু যদি সত্যি সেখানে যেতে পারি, তো বিষয়টা অসাধারণ হবে। আমি জানি এটি ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস, আমরা এটি পুনর্নির্মাণ করতে পারব। আমি বিশ্বাস করি যে এই গণহত্যা শেষ হতে পারে।উল্লেখ্য, এই ফ্লোটিলা অবরোধ ভাঙার পাশাপাশি গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে বৈশ্বিক মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০৬ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×