হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাকিব খানের দরজায় রায়হান রাফী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৭ সেপ্টেম্বর – দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ নামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক রায়হান রাফী। কিন্তু সিনেমাটি শুরু করতে পারেননি পরিচালক। ফলে নায়কের সঙ্গে পরিচালকের সম্পর্কের অবনতি ঘটে। যার প্রমাণ মেলে গত ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তির সময়। রাফী একাধিক অভিযোগ নিয়ে এসেছিলেন ‘প্রিয়তমা’ টিমের বিরুদ্ধে। সে সময় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ নিয়ে ভক্তদের মধ্যে কথার লড়াই চলাকালে পরোক্ষভাবে সেই লড়াইয়ে যোগ দেন রাফী ও তাঁর টিমের নায়ক নিশোও।

তখন শাকিব খানকে ইঙ্গিত করে রাফী বলেন, “একটা পক্ষ আছে, তারা যখন দেখে ‘আমাদের সিনেমা বাদে অন্য কারও সিনেমা চলে’, যখন দেখছে রায়হান রাফীর সিনেমা সুপারডুপার হিট হয়ে যাচ্ছে, তখন তারা টেনশনে পড়ে গেছে– এবার তো আমার চেয়ারটা শেষ।’ ইঙ্গিতে এমন কথা বলার পরই শাকিব খানের ‘গুডবুক’ থেকে একেবারেই যেন বাদ পড়েন রাফী। সে সময় শাকিব খানের ভক্তরাও রাফীর প্রতি মন খারাপ করে বসেন। লেগে পড়েন তাঁর পেছনে। তবে রাজনীতির মতো সিনেমা ইন্ডাস্ট্রিতেও শেষ কথা বলে কিছু নেই! সূত্রের খবর, গুডবুক থেকে সটকে পড়া রায়হান রাফী ফের গিয়েছেন শাকিব খানের দরজায়। অনুতপ্ত হয়েছেন আগের ব্যবহারে। সরি বলে উন্নয়ন ঘটিয়েছেন সম্পর্কের।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

সূত্রের বরাতে পাওয়া আরও চমকে যাওয়া খবর হচ্ছে, এবার শাকিব খান সিনেমা করতে যাচ্ছেন রায়হান রাফীর। সেটি মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়। এ নিয়ে শাকিব খানের গুলশানের অফিসে তিন দফা মিটিংও হয়েছে। জানা গেছে, সিনেমাটি প্রযোজনা করবে চরকি ও আলফা আই। শাকিবের অফিসে মিটিংয়ে রাফীর সঙ্গে চরকিপ্রধান রেদওয়ান রনি, আলাফা আইয়ের শাহরিয়ার শাকিলও উপস্থিত ছিলেন। সব কথা পাকা। কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

বিষয়টি নিয়ে রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শাকিব ভাই দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। আমি সব সময় বলে এসেছি, তাঁর সঙ্গে করতে চাই। আমরা একসঙ্গে হলে অবশ্যই ভালো কিছু হবে।’ তবে নতুন প্রজেক্ট নিয়ে কিছু জানতে চাইলে এক প্রকার পাশ কাটিয়ে যান তিনি। শুধু বলেন, ‘দেখা যাক, সময় হলেই সব জানাব।’

এদিকে বছরের শেষের দিকে ‘রাজকুমার’ ছবির শুটিং শুরুর কথা জানিয়েছেন এর নির্মাতা হিমেল আশরাফ। এটি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। এটির শুটিং শেষ করেই রায়হান রাফীর ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব।

এম ইউ/২৭ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

শাকিব খানের দরজায় রায়হান রাফী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাকিব খানের দরজায় রায়হান রাফী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ সেপ্টেম্বর – দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ নামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক রায়হান রাফী। কিন্তু সিনেমাটি শুরু করতে পারেননি পরিচালক। ফলে নায়কের সঙ্গে পরিচালকের সম্পর্কের অবনতি ঘটে। যার প্রমাণ মেলে গত ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তির সময়। রাফী একাধিক অভিযোগ নিয়ে এসেছিলেন ‘প্রিয়তমা’ টিমের বিরুদ্ধে। সে সময় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ নিয়ে ভক্তদের মধ্যে কথার লড়াই চলাকালে পরোক্ষভাবে সেই লড়াইয়ে যোগ দেন রাফী ও তাঁর টিমের নায়ক নিশোও। তখন শাকিব খানকে ইঙ্গিত করে রাফী বলেন, “একটা পক্ষ আছে, তারা যখন দেখে ‘আমাদের সিনেমা বাদে অন্য কারও সিনেমা চলে’, যখন দেখছে রায়হান রাফীর সিনেমা সুপারডুপার হিট হয়ে যাচ্ছে, তখন তারা টেনশনে পড়ে গেছে– এবার তো আমার চেয়ারটা শেষ।’ ইঙ্গিতে এমন কথা বলার পরই শাকিব খানের ‘গুডবুক’ থেকে একেবারেই যেন বাদ পড়েন রাফী। সে সময় শাকিব খানের ভক্তরাও রাফীর প্রতি মন খারাপ করে বসেন। লেগে পড়েন তাঁর পেছনে। তবে রাজনীতির মতো সিনেমা ইন্ডাস্ট্রিতেও শেষ কথা বলে কিছু নেই! সূত্রের খবর, গুডবুক থেকে সটকে পড়া রায়হান রাফী ফের গিয়েছেন শাকিব খানের দরজায়। অনুতপ্ত হয়েছেন আগের ব্যবহারে। সরি বলে উন্নয়ন ঘটিয়েছেন সম্পর্কের। সূত্রের বরাতে পাওয়া আরও চমকে যাওয়া খবর হচ্ছে, এবার শাকিব খান সিনেমা করতে যাচ্ছেন রায়হান রাফীর। সেটি মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়। এ নিয়ে শাকিব খানের গুলশানের অফিসে তিন দফা মিটিংও হয়েছে। জানা গেছে, সিনেমাটি প্রযোজনা করবে চরকি ও আলফা আই। শাকিবের অফিসে মিটিংয়ে রাফীর সঙ্গে চরকিপ্রধান রেদওয়ান রনি, আলাফা আইয়ের শাহরিয়ার শাকিলও উপস্থিত ছিলেন। সব কথা পাকা। কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। বিষয়টি নিয়ে রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শাকিব ভাই দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। আমি সব সময় বলে এসেছি, তাঁর সঙ্গে করতে চাই। আমরা একসঙ্গে হলে অবশ্যই ভালো কিছু হবে।’ তবে নতুন প্রজেক্ট নিয়ে কিছু জানতে চাইলে এক প্রকার পাশ কাটিয়ে যান তিনি। শুধু বলেন, ‘দেখা যাক, সময় হলেই সব জানাব।’ এদিকে বছরের শেষের দিকে ‘রাজকুমার’ ছবির শুটিং শুরুর কথা জানিয়েছেন এর নির্মাতা হিমেল আশরাফ। এটি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। এটির শুটিং শেষ করেই রায়হান রাফীর ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব। এম ইউ/২৭ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×