হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শান্তিরক্ষা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা ও শ্রদ্ধা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ৯ জুন – বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন

টোকিওতে বাংলাদেশ-জাপান ঐতিহাসিক দ্বিপক্ষীয় বৈঠক শুরু

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও সহিংসতা কবলিত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।

বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনকালে যেসব সাহসী শান্তিরক্ষী প্রাণ উৎসর্গ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন যে তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশের শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করে বলেন, এদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে মানবিক মূল্যবোধের পরিচয় দিয়ে দেশের সুনাম বৃদ্ধি করেছেন। তাদের দায়িত্বশীল ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। বিশেষ করে নারী শান্তিরক্ষীদের সক্ষমতা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের নারী শান্তিরক্ষীরাও দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছেন, যা নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়নের একটি উজ্জ্বল চিত্র।

এনএন/ ৯ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শান্তিরক্ষা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা ও শ্রদ্ধা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শান্তিরক্ষা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা ও শ্রদ্ধা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৯ জুন – বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও সহিংসতা কবলিত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনকালে যেসব সাহসী শান্তিরক্ষী প্রাণ উৎসর্গ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন যে তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশের শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করে বলেন, এদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে মানবিক মূল্যবোধের পরিচয় দিয়ে দেশের সুনাম বৃদ্ধি করেছেন। তাদের দায়িত্বশীল ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। বিশেষ করে নারী শান্তিরক্ষীদের সক্ষমতা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের নারী শান্তিরক্ষীরাও দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছেন, যা নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়নের একটি উজ্জ্বল চিত্র।এনএন/ ৯ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×