হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাপলা চত্বর ট্র্যাজেডির ১৩ বছর: তদন্ত কমিশন ও বিচারের দাবিতে সরব বিরোধীদলীয় নেতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন


ঢাকা/ ৫ মে – ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত সেই রক্তক্ষয়ী ঘটনার ১৩ বছর পূর্ণ হলো আজ। এই বিশেষ দিনে একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠনের মাধ্যমে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে তিনি এই ঘটনার বিচারহীনতার সংস্কৃতি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

ডা. শফিকুর রহমান তাঁর বিবৃতিতে ৫ মে-র ঘটনাকে দেশের ইতিহাসের অন্যতম ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক’ অধ্যায় হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “সেদিন ধর্মপ্রাণ তাওহিদী জনতার ওপর যে নির্মম অভিযান পরিচালিত হয়েছিল, তা জাতির বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছিল। এই নারকীয় হত্যাকাণ্ড মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থি একটি জঘন্যতম ঘটনা।”

বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন যে, এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু ও গ্রহণযোগ্য বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। তাঁর মতে, বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো যেমন ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি জনগণের মধ্যে দীর্ঘদিনের হতাশা ও ক্ষোভ দানা বাঁধছে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো সভ্য রাষ্ট্রে বিচারহীনতার সংস্কৃতি কাম্য হতে পারে না।

সংসদীয় গণতন্ত্রের প্রেক্ষাপটে জনগণের শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। শক্তি প্রয়োগ করে প্রাণহানির মাধ্যমে সেই অধিকার দমন করা কখনোই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সত্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা সময়ের দাবি।

এনএন/ ৫ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শাপলা চত্বর ট্র্যাজেডির ১৩ বছর: তদন্ত কমিশন ও বিচারের দাবিতে সরব বিরোধীদলীয় নেতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাপলা চত্বর ট্র্যাজেডির ১৩ বছর: তদন্ত কমিশন ও বিচারের দাবিতে সরব বিরোধীদলীয় নেতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা/ ৫ মে – ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত সেই রক্তক্ষয়ী ঘটনার ১৩ বছর পূর্ণ হলো আজ। এই বিশেষ দিনে একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠনের মাধ্যমে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে তিনি এই ঘটনার বিচারহীনতার সংস্কৃতি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।ডা. শফিকুর রহমান তাঁর বিবৃতিতে ৫ মে-র ঘটনাকে দেশের ইতিহাসের অন্যতম ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক’ অধ্যায় হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “সেদিন ধর্মপ্রাণ তাওহিদী জনতার ওপর যে নির্মম অভিযান পরিচালিত হয়েছিল, তা জাতির বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছিল। এই নারকীয় হত্যাকাণ্ড মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থি একটি জঘন্যতম ঘটনা।”বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন যে, এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু ও গ্রহণযোগ্য বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। তাঁর মতে, বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো যেমন ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি জনগণের মধ্যে দীর্ঘদিনের হতাশা ও ক্ষোভ দানা বাঁধছে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো সভ্য রাষ্ট্রে বিচারহীনতার সংস্কৃতি কাম্য হতে পারে না।সংসদীয় গণতন্ত্রের প্রেক্ষাপটে জনগণের শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। শক্তি প্রয়োগ করে প্রাণহানির মাধ্যমে সেই অধিকার দমন করা কখনোই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সত্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা সময়ের দাবি।এনএন/ ৫ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×