হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহজালাল বিমানবন্দরে আধুনিক এটিসি টাওয়ার: ফ্লাইং ওভার চার্জে রেকর্ড আয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ মে – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার এবং অত্যাধুনিক রাডার সিস্টেম চালুর ফলে উড়োজাহাজের ফ্লাইং ওভার চার্জ আদায়ে বড় ধরনের সাফল্য এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে এই খাতে আয় হয়েছে ১৯৯ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৮১০ টাকা।

বিগত দুই বছরের তুলনায় এটি এই খাতের সর্বোচ্চ আয়। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৪ সালের একই সময়ে আয় ছিল ১৫৭ কোটি ১৫ লাখ টাকা। ২০২৫ সালে এই আয় বেড়ে দাঁড়ায় ১৮৪ কোটি ৫৩ লাখ টাকায়। ফলে মাত্র দুই বছরের ব্যবধানে এ খাতে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৪২ কোটি টাকা।

আরও পড়ুন

এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে ৯৪২ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ফ্রান্সের থ্যালেস কোম্পানির সহায়তায় জি টু জি ভিত্তিতে নির্মিত এই আধুনিক এটিসি টাওয়ারের নির্মাণ কাজ ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হয়।

এরপর গত ২০ এপ্রিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। নতুন এই প্রযুক্তিতে এস ব্যান্ড প্রাইমারি রাডার ৮০ নটিক্যাল মাইল এবং মোড এস সেকেন্ডারি রাডার ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত আকাশসীমা পর্যবেক্ষণে সক্ষম।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ জানান, আগে বঙ্গোপসাগর সংলগ্ন আকাশসীমার একটি বড় অংশ নজরদারির বাইরে থাকায় অনেক বিদেশি উড়োজাহাজের কাছ থেকে ফি আদায় করা সম্ভব হতো না।


🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

শাহজালাল বিমানবন্দরে আধুনিক এটিসি টাওয়ার: ফ্লাইং ওভার চার্জে রেকর্ড আয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহজালাল বিমানবন্দরে আধুনিক এটিসি টাওয়ার: ফ্লাইং ওভার চার্জে রেকর্ড আয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ মে – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার এবং অত্যাধুনিক রাডার সিস্টেম চালুর ফলে উড়োজাহাজের ফ্লাইং ওভার চার্জ আদায়ে বড় ধরনের সাফল্য এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে এই খাতে আয় হয়েছে ১৯৯ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৮১০ টাকা।বিগত দুই বছরের তুলনায় এটি এই খাতের সর্বোচ্চ আয়। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৪ সালের একই সময়ে আয় ছিল ১৫৭ কোটি ১৫ লাখ টাকা। ২০২৫ সালে এই আয় বেড়ে দাঁড়ায় ১৮৪ কোটি ৫৩ লাখ টাকায়। ফলে মাত্র দুই বছরের ব্যবধানে এ খাতে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৪২ কোটি টাকা।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে ৯৪২ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ফ্রান্সের থ্যালেস কোম্পানির সহায়তায় জি টু জি ভিত্তিতে নির্মিত এই আধুনিক এটিসি টাওয়ারের নির্মাণ কাজ ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হয়।এরপর গত ২০ এপ্রিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। নতুন এই প্রযুক্তিতে এস ব্যান্ড প্রাইমারি রাডার ৮০ নটিক্যাল মাইল এবং মোড এস সেকেন্ডারি রাডার ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত আকাশসীমা পর্যবেক্ষণে সক্ষম।বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ জানান, আগে বঙ্গোপসাগর সংলগ্ন আকাশসীমার একটি বড় অংশ নজরদারির বাইরে থাকায় অনেক বিদেশি উড়োজাহাজের কাছ থেকে ফি আদায় করা সম্ভব হতো না। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×